উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছে পাকিস্থানি জঙ্গি হামিম মন্ডলকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ষড়যন্ত্র করেছিল বলেও তথ্য সামনে এসেছে। এমনকি যন্তর মন্তরেও হামলার পরিকল্পনা ছিল বলেও জানতে পেরেছে তরন্তকারীরা। গ্রেফতার করা হয়েছে তার বান্ধবী অর্পিতা সরকারকে। এসটিএফ-এর হাতে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। এবার বিজেপি বিধায়ক উমেশ রাইয়ের ছেলেকে অপহরণের ষড়যন্ত্র মামলায় তদন্তে নেমে হামিম ও অর্পিতাকে  জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ।  

সূত্রের খবর, এসটিএফ-এর অফিসে  তিন সদস্যের এনআইএ-র একটি দল রবিবার (২ অগস্ট) তাদের জিজ্ঞাসাবাদ করে। অন্যদিকে, এই মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে  রাজ্য পুলিশের  এসটিএফ। ধৃতের নাম আদিত্য সিং ওরফে রাজ। তিনি হাওড়ার বাসিন্দা এবং বর্তমানে বিকম দ্বিতীয় বর্ষের ছাত্র বলে তদন্তকারীরা জানিয়েছেন। তদন্তে উঠে এসেছে, আদিত্যই নাকি উমেশ রাইয়ের ছেলে, তাঁর বাড়ি, গাড়ি এবং পরিবারের চলাফেরা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ছবি ও তথ্য সংগ্রহ করে হামিমের হাতে তুলে দিয়েছিল। সেই তথ্যই অপহরণের পরিকল্পনায় ব্যবহার করার উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল বলে দাবি তদন্তকারীদের ।

আরও পড়ুন:  মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

পুলিশ সূত্রে খবর, রাজ্যের নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশকে পাকিস্তান থেকে ফোন করে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। তার সঙ্গেই এই হামিমের যোগ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।  ‘পাকিস্তানি এজেন্সি’র কথা বলে মন্ত্রীর থেকে টাকা চাওয়া হয়েছিল। পাশাপাশি এটাও হুমকি দেওয়া হয়েছিল যে উমেশ রাইয়ের সম্পর্কে যাবতীয় তথ্য তাদের হাতে রয়েছে। এমনকি পুত্রকে অপহরণ করা হবে  হুমকি দেওয়া হয়েছিল। সেই হুমকি পাওয়ার পরেই বিজেপি বিধায়ক পুলিশের দারস্থ হয়েছিলেন।  অভিযোগের ভিত্তিতে স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) তদন্ত শুরু করে। 

 

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

করিমপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত স্বামী, আশঙ্কাজনক স্ত্রী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

সিনেমা হলের ভিতরে তরুণীকে হেনস্থা, প্রতিবাদ করতেই স্বামীকে মারধর, কসবায় গ্রেফতার ৬

খাম নিয়ে দড়ি টানাটানি, শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ISF

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি