মর্মান্তিক! অযোধ্যায় ২২ বছরের যুবককে কুপিয়ে খুন, উদ্ধার ছয় টুকরো দেহ

অযোধ্যায় ২২ বছর যুবককে নৃশংসভাবে হত্যা, উদ্ধার হল তাঁর ছয় টুকরো দেহ। সম্পত্তিগত বিবাদের জেরে যুবককে খুন করা হয়েছে বলে দাবি যুবকের কাকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক! অযোধ্যায় ২২ বছর যুবককে নৃশংসভাবে হত্যা, উদ্ধার হল তাঁর ছয় টুকরো দেহ। সম্পত্তিগত বিবাদের জেরে যুবককে খুন করা হয়েছে বলে দাবি যুবকের কাকার। নিহত যুবকের নাম দীনেশ ভার্মা। জানা গিয়েছে, ছেলেটিকে নৃশংসভাবে হত্যার পর খুনিরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর দেহ ছয় টুকরো করে কেটে ফেলে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাম জন্মভূমি অযোধ্যায়। ঘটনাটি ঘটেছে, আজ অর্থাৎ মঙ্গলবার ভোরে উত্তরপ্রদেশের অযোধ্যায় বিকাপুর কোতোয়ালি এলাকার প্যাটেল নগরে।

তথ্য অনুযায়ী, গতকাল রাতে যখন যুবকটি ঘরের বাইরে খড়ের নিচে ঘুমাচ্ছিলেন, তখনই তাঁর উপর হামলা চালানো হয়। এরপর সকালে ছয় টুকরো করা তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় যুবকটির পরিবারে বিশৃঙ্খলা দেখা দেয়। নিহতের ভাই আর নিজের কাকা-সহ চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে, অযোধ্যা পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে, যদিও দুজন এখনও পলাতক। তাদের খোঁজে দল গঠন করা হয়েছে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, জমি সংক্রান্ত বিরোধের কারণে যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ।

এই ঘটনায়, এসপি রুরাল বলবন্ত চৌধুরী জানিয়েছেন যে, রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখা হয়েছে। জানা গিয়েছে যে, নিহত দীনেশ ভার্মা স্নাতক ছাত্র ছিলেন এবং সেনাবাহিনীতে নিয়োগের প্রস্তুতি নিচ্ছিলেন। গত রাতে ঘুমন্ত অবস্থায় খুনিরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছয় টুকরো করে কেটে ফেলে। ঘটনাস্থলে দীনেশের হাত, পা, ঘাড় এবং ধড় আলাদাভাবে পড়েছিল। এই জঘন্য ঘটনাটি পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহত তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন।

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?