পহেলগাঁও হামলাতেও কি হাত ছিল জ্যোতির, ভিডিও সামনে আসতেই হল পর্দাফাঁস

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিয়ানা: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় ভ্রমণ ব্লগার এবং ইউটিউবার জ্যোতি মালহোত্রা। তাঁকে দেশবিরোধী কার্যকলাপ এবং আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে শনিবার গ্রেফতার করা হয়েছে। জ্যোতি ‘ট্র্যাভেল উইথ জো’ নামে একটি ইউটিউব চ্যানেল চালান। পাকিস্তান ভ্রমণকালে তিনি আইএসআই-এর এজেন্টদের সংস্পর্শে এসেছিলেন। প্রাথমিক তদন্তে প্রকাশ দানিশ নামে পাকিস্তান হাইকমিশনের একজন কর্মীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দানিশকে ইতিমধ্যেই ভারত সরকার দেশ থেকে বহিষ্কার করেছে।

ইউটিউবার জ্যোতি মালহোত্রার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেটাই তাঁর পাকিস্তানি চরবৃত্তির প্রমাণের জন্য যথেষ্ট। ভিডিওতে জ্যোতিকে পাকিস্তান হাই কমিশনে আয়োজিত ইফতার পার্টিতে দেখা যাচ্ছে। তাঁর সঙ্গে দানিশকেও দেখা গিয়েছে। ভিডিওটির শেষে, দানিশ এবং তার স্ত্রী জ্যোতির সঙ্গে পাকিস্তানের জাতীয় দিবস নিয়ে আলোচনা করছেন। জ্যোতি পার্টিতে উপস্থিত ভারতীয় অতিথিদের জিজ্ঞাসা করেন যে তারা কখনও পাকিস্তানে গিয়েছেন কিনা, গিয়ে থাকলে তাদের অভিজ্ঞতা কেমন ছিল।

তদন্তকারী সংস্থাগুলির মতে, এই পাকিস্তানি আধিকারিকের নাম এহসান-উর-রহিম ওরফে দানিশ। ২০২৩ সালে পাকিস্তান সফরের সময় জ্যোতি একজন ভিসা এজেন্টের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। পহেলগাঁও হামলার সময়ও দানিশ সহ ৩ জন আইএসআই এজেন্টের সঙ্গে জ্যোতি ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলত।

জ্যোতির উপর দায়িত্ব ছিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি উপস্থাপন করার। জ্যোতি পাকিস্তানে গিয়ে আনারকলি বাজারের একটি ভিডিও করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন। এছাড়াও, দুই দেশের খাদ্যাভ্যাস, সংস্কৃতি এবং এই ধরণের আরও বিবিধ কার্যকলাপের মাধ্যমে দুই দেশের তুলনাও করেছিলেন।

জ্যোতির ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে পাকিস্তান সম্পর্কিত অসংখ্য রিল এবং ভিডিও পোস্ট  হয়েছে। তার মধ্যে অধিকাংশতেই জঙ্গিদেশের গুনগান গাওয়া হয়েছে। একটি ছবির ক্যাপশনে আবার ঊর্দূতে লেখা হয়েছে ইশক লাহোর।

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের