মোদি সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা ZEE মিডিয়া গোষ্ঠীর

জি গোষ্ঠীর অভিযোগ, 'প্রতিদ্বন্দ্বী চ্যানেলগুলির চাপে পড়েই এই সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক।'

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বরাবরই বিজেপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মিডিয়া ব্যারন সুভাষ চন্দ্রের (Subhash Chandra)  মালিকানাধীন ‘জি’ মিডিয়া (ZEE Media)। কিন্তু মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধেই এবার দিল্লি হাইকোর্টের (Delhi High Court) দ্বারস্থ হলেন দেশের পরিচিত বৈদ্যুতিন সংবাদমাধ্যমের শীর্ষ কর্তারা। উপগ্রহ জি-স্যাট ১৫ এর কু ব্যান্ড থেকে সংস্থার ১০টি চ্যানেলকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছে সুভাষ চন্দ্রের মালিকানাধীন সংস্থা।

গত ২৩ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে কু ব্যান্ডের ফ্রি টু এয়ার চ্যানেলের তালিকা থেকে জি মিডিয়া গোষ্ঠীর ১০টি চ্যানেলকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই ১০টি চ্যানেল হল-জি হিন্দুস্থান, জি কলক, জি ২৪ তাস, জি সালাম, জি বিহার-ঝাড়খণ্ড, জি পঞ্জাব-হরিয়ানা-হিমাচল, জি উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ড, জি রাজস্থান, জি ওড়িশা এবং জি মধ্যপ্রদেশ-ছত্তিশগড়। ওই নির্দেশিকায় জানানো হয়, ফ্রি টু এয়ার চ্যানেল হিসেবে সি অথবা কু ব্যান্ডে- যে কোনও একটি ব্যান্ডে থাকা যাবে। যেহেতু জি মিডিয়ার ১০টি চ্যানেল সি ব্যান্ডে রয়েছে তাই কু ব্যান্ডে থাকতে পারবে না। মূলত গোবলয় হিসেবে পরিচিত এলাকায় সংবাদ পরিবেশনকারী চ্যানেলগুলি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ায় বিপাকে পড়ে জি মিডিয়া গোষ্ঠী (ZEE Media Corporation)। এর ফলে এক বিশাল সংখ্যক দর্শক হারাতে হবে বলে মনে করছেন সংস্থার আধিকারিকরা। তাই মোদি সরকারের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা ঠুকে দিয়েছেন তাঁরা।

দিল্লি হাইকোর্টে (Delhi High Court) দাখিল করা হলফনামায় জি মিডিয়া করপোরেশনের (ZEE Media Corporation) পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রতিদ্বন্দ্বী চ্যানেলগুলির চাপে পড়েই এই সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক (I & B Ministry)। যে যুক্তি দেখিয়ে কু ব্যান্ড (Ku Band)  থেকে সংস্থার ১০টি চ্যানেল সরানোর নির্দেশ দেওয়া হয়েছে তার কোনও সারবত্তা নেই।’

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের