জুবিন গর্গের মৃত্যু নিয়ে ‘আপত্তিকর’ ভিডিও পোস্ট, অসমে ধৃত ২৭ বছরের যুবক

এবার অসম পুলিশের জালে আরও একজন। যাঁকে গর্গের মৃত্যু সম্পর্কিত সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত ভিডিও পোস্ট করার জন্য গ্রেফতার করা করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মারা গিয়েছেন প্রখ্যাত অসমীয়া গায়ক জুবিন গর্গ। তাঁর রহস্যমৃত্যু নিয়ে জলঘোলা অব্যাহত। গায়কের পরিবার ও ভক্তরা দাবি করছে, গায়কের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। কেননা তিনি স্কুবা ডাইভিং দুর্ঘটনায় নয়, বরং সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গিয়েছেন। কারণ তাঁর মৃগী রোগ ছিল, তাই তাঁর পক্ষে স্কুবা ডাইভিং করা সম্ভব নয়। যদিও গায়কের ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ রয়েছে, তিনি জলে ডুবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। কিন্তু বিষয়টি বিশ্বাস করতে নারাজ অসম সরকারও। ইতিমধ্যেই গায়কের মৃত্যু তদন্তের জন্যে SIT গঠন করা হয়েছে। এবং তদন্তে নেমে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। যেখানে নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক রয়েছেন, গায়কের ম্যানেজার, তাঁর ভাই তথা অসম পুলিশ অফিসার সন্দীপন গর্গ, এবং গায়কের দুই ব্যান্ডমেট রয়েছেন। এবার অসম পুলিশের জালে আরও একজন। যাঁকে গর্গের মৃত্যু সম্পর্কিত সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত ভিডিও পোস্ট করার জন্য গ্রেফতার করা করেছে।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার X-এ একটি পোস্টে বিষয়টি জানিয়েছেন। তিনি লিখেছেন যে, অভিযুক্ত, জুরিয়া থানার তেলিয়া বেবেজিয়ার মৃত রওসৎ উদ্দিনের ২৭ বছর বয়সী ছেলে মহম্মদ ইনজামুল হককে ‘এসকে আহমেদ’ নামে ফেসবুকে একটি সম্পাদিত ভিডিও আপলোড করার জন্য গ্রেফতার করা হয়েছে। তাঁর পোস্টে উস্কানিমূলক বিষয়বস্তু ছিল। গ্রেফতারের পর অভিযুক্ত নিজেই ভিডিওটি আপলোড করার কথা স্বীকার করেছেন। হেমন্ত বিশ্বশর্মা আরও বলেছেন, “অভিযুক্ত যুবক একটি OTT প্ল্যাটফর্ম থেকে আসল ক্লিপটি পেয়েছেন, তারপরে পোস্ট করার আগে সেটি সম্পাদনার মাধ্যমে কিছু উস্কানিমূলক মন্তব্য যোগ করেছেন।” এদিকে গতকাল সিঙ্গাপুর পুলিশ বাহিনী জুবিন গর্গের মৃত্যু মামলায় কোনও অনিয়ম না পাওয়ার ঘোষণা করেছেন। তবে এখনও তিনমাস তদন্ত চলবে বলে জানিয়েছেন। এ দিকে গতকাল কংগ্রেস নেতা রাহুল গান্ধি গুয়াহাটিতে জুবিন গর্গের বাসভবনে গায়কের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়েছিলেন। রাহুল জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করেছেন এবং তাদের সান্ত্বনা দিয়েছেন। কংগ্রেস নেতা ভারতীয় এবং অসমীয়া সঙ্গীতে তাঁর অবদানের কথা স্মরণ করে প্রয়াত শিল্পীর প্রতি আবেগঘন শ্রদ্ধাও জানিয়েছেন। এবং গায়কের মৃত্যুর অভিযুক্তদের শাস্তির দাবি করেছেন।

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মারা যান জুবিন। তিনি সিঙ্গাপুরের উত্তর-পূর্ব ভারত উৎসবের সাংস্কৃতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সিঙ্গাপুর গিয়ে ছিলেন বলে জানা গিয়েছিল। যা ২০ এবং ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু উৎসব শুরু হওয়ার আগে, ১৯ সেপ্টেম্বর, তিনি অসম অ্যাসোসিয়েশন সিঙ্গাপুরের সদস্যদের সঙ্গে একটি নৌকা ভ্রমণে গিয়েছিলেন। সেখানেই স্কুবা ডাইভিংয়ের সময় তার মৃত্যু হয়েছিল বলে খবর ছিল। কিন্ত গায়কের স্ত্রী, গরিমা সাইকিয়া গর্গ, পরে স্পষ্ট করে জানান যে, লাজারাস দ্বীপে সাঁতার কাটার সময় গায়কের খিঁচুনি উঠেছিল, তখনই তিনি হৃদরোগে আক্রান্ত হন। গত বুধবার, গুয়াহাটির প্রধান বিচারপতি আদালত জুবিন গর্গ মৃত্যু মামলায় পাঁচ অভিযুক্ত শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, সন্দীপন গর্গ, নন্দেশ্বর বোরা এবং পরেশ বৈশ্যকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ