দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শ্রীলঙ্কায় ফিরে গেলেন রাজীব গান্ধির তিন খুনি

নিজস্ব প্রতিনিধি : শ্রীলঙ্কায় ফিরে গেল প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর তিন খুনি। বুধবার এই তিন জন তাদের নিজের দেশে ফিরে গিয়েছে। উল্লেখ্য, রাজীব গান্ধী হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্ত সাত জনের এই তিন শ্রীলঙ্কার বাসিন্দাও ছিলেন। তবে সুপ্রিম কোর্ট ওই সাত জনকেই মুক্তি দেয়।

বুধবার যে তিন জন শ্রীলঙ্কায় ফিরে গিয়েছেন, তারা হলেন মুরাগন ওরফে শ্রীহরন, জয়কুমার ও রবার্ট পায়াস। গত মঙ্গলবার রাতে  তিরুচেরাপল্লীতে একটি স্পেশাল ক্যাম্পে ওই তিন জনকে নিয়ে এসে রাখা হয়। এরপর বুধবার তাদের কলম্বোতে পাঠিয়ে দেওয়া হয়। এর আগে মাদ্রাস হাইকোর্টের কাছে তামিলনাড়ু সরকার জানিয়েছিল, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের তরফে তাদের যাওয়ার ছাড়পত্র দেওয়া হলে, তবেই তাদের শ্রীলঙ্কায় যাওয়ার অনুমতি দেওয়া হবে। ইতিমধ্যে শ্রীলঙ্কার হাইকমিশনের তরফে সাজাপ্রাপ্ত তিন আসামির শ্রীলঙ্কায় ফেরত পাঠানো সম্পর্কিত যাবতীয় তথ্য জমা দেয়। এবার সেই সব তথ্যের ওপর ভিত্তি করেই শেষ পর্যন্ত নিজের দেশে যাওয়ার ছাড়পত্র পেল ওই তিন জন আসামি। ইতিমধ্যে শ্রীলঙ্কার নাগরিক আরও এক সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকাণ্ডে সাত জন আসামির মধ্যে তিন জন ছিল ভারতীয়। তিন জনের নাম পেরারিভালন, রবিচন্দ্রন ও নলিনী। ত্রিশ বছর ধরে জেলে বন্দি ছিলেন এই সাত জন আসামি। শেষপর্যন্ত ২০২২ সালের নভেম্বরে সুপ্রিম কোর্ট ওই সাত জনকে মুক্তি দেয়।

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ