২০০ বছরের পুরাতন ইতিহাস জড়িয়ে রয়েছে বাহিন সার্বজনীন দুর্গাপুজোতে

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০০ বছরের পুরাতন ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বাহিন সার্বজনীন দুর্গাপূজার নাম। কোনও একদিন বাহিন জমিদার বাড়ির পুজো হিসাবে পরিচিতি থাকলেও আজ সেই পুজোই সার্বজনীন ভাবে উদযাপিত হয় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাহিন গ্রামে। নাগর নদীর তীরে পুরাতন সুবিশাল জমিদার বাড়ি আজও দাঁড়িয়ে আছে সেই সব ইতিহাসকে মনে করিয়ে দিতে।

এলাকাবাসীর দাবি আজও ওই এলাকার অন্যতম আকর্ষণীয় দুর্গাপূজা মানে বাহিন জমিদার বাড়ির মন্দিরে হওয়া সার্বজনীন দুর্গাপূজা। যেখানে আজ শুধু উৎসব পালিত হয় না, আন্তরিকতাই পুজোর মূলমন্ত্র। বাংলা বিহারের বেশকিছু জনপদ মিলিয়ে ছিল তৎকালীন বাহিন জমিদার বাড়ি। নাগর নদীর তীরে আজও দাঁড়িয়ে আছে সেই রায়চৌধুরী জমিদার বাড়ির ধ্বংসাবশেষ। সেই জমিদার বাড়িতে শুরু হওয়া দুর্গাপুজা আজও উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাহিনে পালিত হয়। সেই সময় পুজোর দিনগুলোতে জমিদার বাড়ির সুবিশাল প্রাসাদ আলোয় ঝলমল করত। আত্মীয়স্বজন অতিথিদের ভীর আর কোলাহলে গমগম করত জমিদার বাড়ির প্রাসাদ। যা আজকালের গর্ভে হারিয়ে গিয়েছে।

জমিদার বাড়ির পেছন দিকে নাগর নদীর ঘাটে বড় বড় নৌকা বজরার ভীড় লেগে যেত পুজোর ক’দিন। তবে জমিদারদের বর্তমান প্রজন্ম আজ আর কেউ বাহিনে থাকেন না। ওই জমিদার বাড়ির অংশটা ভারত সেবাশ্রম সংঘকে দান করে বাহিন ছেড়ে চলে গিয়েছেন তারা। বর্তমানে বাহিন গ্রামের বাসিন্দারা চাঁদা তুলে প্রাচীন সেই ঠাকুর দালানেই বাহিন সার্বজনীন পুজা কমিটির নামে পুজা করেন। সেই পুজার প্রাচীন প্রথা অনুযায়ী আজও দশমীর দিন বিশাল মেলা বসে পুজা প্রাঙ্গনে।

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর