চিলকিগড়ে চতুর্ভূজা দুর্গার বাহন ঘোড়া, ‘অষ্টমীতে ভোগ রান্না করেন দেবী’!

দেবীর আদেশ মেনে ৩ রানির সোনার কঙ্কন থেকে মূর্তি তৈরি করা হয়েছিল বলে এই দেবীর নাম কনক দুর্গা। কথিত, দেবী ছিলেন নীল বসনা।

Share:

 ইতিহাস আর জনশ্রুতিতে মোড়া পুজো দেখতে ভালোবাসলে চলে আসতে পারেন জঙ্গল ঘেরা কনক দুর্গা (KANAK DURGA) মন্দিরে। আর মন্দিরের সামনেই চোখে পড়ে যাবে ময়ূর। পা ভেজাতে পারেন ডুলুং নদিতেও। এই পুজো প্রায় ৪৩৬ বছরের প্রাচীন।

মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সামন্ত রাজা গোপীনাথ সিংহ। কথিত আছে, স্বপ্নাদেশে পুজোর নির্দেশ পেয়েছিলেন রাজা। দেবী মূর্তি কেমন হবে, তারও ছিল স্বপ্নাদেশ। দেবীর আদেশ মেনে ৩ রানির সোনার কঙ্কন থেকে মূর্তি তৈরি করা হয়েছিল বলে এই দেবীর নাম কনক দুর্গা। কথিত, দেবী ছিলেন নীল বসনা। অবশ্য মন্দির থেকে মূর্তি চুরি গিয়েছে দু’বার। এখন দেবী প্রতিমা অষ্টধাতুর।

 এখানে দেবী চতুর্ভুজা। ওপরের ডান হাতে রয়েছে খড়গ। আর বাম হাতে পানপাত্র। নিচের বাম হাতে ঘোড়ার লাগাম। আরে ডান হাতে রয়েছে বরাভয় মুদ্রা। এখানে দেবীর বাহন ঘোড়া। জনশ্রুতি, কোন স্যাঁকরা প্রতিমা তৈরি করবেন সেই নির্দেশও দিয়েছিলেন দেবী। প্রতিমা তৈরি করেছিলেন যোগেন্দ্র কামিল্যা। প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন রাজপুরোহিত রামচন্দ্র ষড়ঙ্গী। কথিত আছে, রাজা, শিল্পী এবং রাজপুরোহিত স্বপ্নে দেখতে পেয়েছিলেন দেবীর একই রূপ। সেই রূপই ফুটে উঠেছে। মন্দিরে আজও পুজো করেন রাজ পুরোহিতের বংশধর।

আরও জনশ্রুতি, আগে পুজোতে এখানে নরবলি হত। যতক্ষণ না রক্ত বয়ে গিয়ে ডুলুং নদিতে গিয়ে পড়ত ততক্ষণ হত বলি। পরে দেবীর আদেশেই না কি বন্ধ হয়ে যায় এই প্রথা। স্থানীয়দের বিশ্বাস, অষ্টমীর দিন ভোগ রান্না করেন স্বয়ং দেবী।

তবে প্রাচীন পঞ্চরত্ন মন্দির জরাজীর্ণ। ওই মন্দিরের পাশেই নতুন করে মন্দির নির্মাণ করেছেন রাজা জগদীশচন্দ্র দেও ধবল দেব। নতুন মন্দিরেই প্রতিষ্ঠা করা হয়েছে দেবীকে। রাজ্যসরকার এই মন্দিরের সংস্কারের জন্য বরাদ্দ করেছে টাকা। হয়েছে সৌন্দর্যায়ন।

– নিসর্গ নির্যাস মাহাতো

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক