পুজোর অঞ্জলি থেকে ঢাকের তালে ধুনুচি নাচ, মহাষ্টমী কেমন গেল মিমির?

যেখানে দেখা গেল, কোনও একটি পুজোর মণ্ডপে ঐতিহ্যবাহী শাড়িতে সকাল সকাল হাজির হয়েছেন মিমি

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ মহাষ্টমী। আর একটা দিন কেটে গেলেই দশমী। মায়ের বিসর্জন। আবার একটা বছরের অপেক্ষা! একটা বছরে কত কিছুর বদল ঘটে যায় তাই না! নিমেষেই। তাই যখন যেরকমই থাকো না কেন, নিজেকে হ্যাপি রাখো। হ্যাঁ, এই বার্তা খোদ তারকারাই দিয়ে থাকেন মাঝে মধ্যে, আসলে মানুষ তারকাদের বেশি অনুসারী। তেমনি অভিনেত্রী মিমি চক্রবর্তী। বরাবরই নিজের খেয়ালে চলেন। অন্যায় দেখলে যেমন প্রতিবাদ করতে দ্বিধাবোধ করেন না, তেমনি কারুর সঙ্গে অন্যায় হলেও সেলিব্রিটি তকমা ছেঁটে ফেলে দিয়ে তাঁদের পাশে দাঁড়ান। টলিউডের অন্যতম প্রথম সারির অভিনেত্রী তিনি।

দিয়েছেন একাধিক ব্লকবাস্টার। কিন্তু পর্দার বাইরে অভিনেত্রীর আলাদা ব্যক্তিত্ব। উৎসবের মরসুমে নানা খেল দেখিয়েছেন তিনি। যদিও তিনি বরাবরই বলে এসেছেন পুজোতে তারকা তকমার কোনও বালাই মনে করেন না তিনি। ঐতিহ্যবাহী পোশাকে সাজবেন, ঢাকের কাঠি কানে আসলেই তিনি ধুনুচি নাচবেন। সঙ্গে নিজেও ঢাক বাজাবেন। যেমন এই সময় কলকাতার তারকাদের দিকে নজর সবার। আর এদিন সেই কাজ আরও সহজ করে দিলেন মিমি নিজেই। আজ অঞ্জলির দেওয়ার মূহুর্ত ক্যামেরাবন্দী করে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন মিমি। যেখানে দেখা গেল, কোনও একটি পুজোর মণ্ডপে ঐতিহ্যবাহী শাড়িতে সকাল সকাল হাজির হয়েছেন মিমি। নিজে অঞ্জলি দিয়ে আবার নিচে দাঁড়িয়ে থাকা দর্শকদের জন্যে ফুলও এগিয়ে দিলেন অভিনেত্রী। একেবারেই তারকা সুলভ আচরণ নয়, আর পাঁচটা সাধারণ মেয়ের মতো পাড়ার অনুষ্ঠানে সামিল হলেন তিনি। প্রতি বছরই পাড়ার অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেন, একেবারে পাড়ার মেয়ে রূপে। এ বছরেও অন্যথা হল না। পুজোর আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি রক্তবীজ।

শিবপ্রসাদ ও নন্দিতা পরিচালিত রক্তবীজ সিনেমাতে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। ছবিতে মিমির অভিনয় ছিল নজরকাড়া। বর্তমানে তিনি সেই আনন্দে নয় বরং পুজোর মেজাজে রয়েছেন। 

পড়শিদের সঙ্গে ঝগড়ার আশঙ্কা, অল্পতেই মাথা গরম করলে বিপদ, বিদেশ ভ্রমণের সুযোগ..

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট