চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শাহের বিরুদ্ধে  নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ, কমিশনের দ্বারস্থ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভার আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চাপে ফেলল কংগ্রেস। এবার তার বিরুদ্ধে  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে  কংগ্রেস। ইতিমধ্যেই তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির (টিপিসিসি) সহ-সভাপতি নিরঞ্জন রেড্ডি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগে অভিযোগ করেছে। আর সেই অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১ মে বিজেপির একটি সমাবেশের কথা।

শাহের বিরুদ্ধে কি অভিযোগ উঠেছে? জানা গিয়েছে, ১ মে বিজেপির এক সমাবেশে অমিত শাহের সঙ্গে দেখা গিয়েছিল বেশ কয়েকটি শিশুকে। সভা চলাকালীন সময় ওই শিশুদের হাতে বিজেপি পতাকা তুলে দেওয়া হয়। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে। অন্যদিকে নির্বাচন আধিকারিকরা নিরঞ্জন রেড্ডির অভিযোগটিকে হায়দ্রাবাদ পুলিশের কাছে পাঠিয়ে দিয়েছে। বৃহস্পতিবার অমিত শাহের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

উল্লেখ্য, অমিত শাহ ছাড়াও এফআইয়ারে নাম ছিল টি ইয়ামান সিং, বিজেপি নেতা জি কিষাণ রেড্ডি এবং বিধায়ক টি রাজা সিং। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে  আগামী ১৩ মে হায়দ্রাবাদে রয়েছে চতুর্থ দফায় নির্বাচন। এই কেন্দ্র থেকে লড়ছেন বিজেপি প্রার্থী মাধবী লতা  অন্যদিকে তার বিপক্ষে রয়েছে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। গত ২০১৯ সালে এই আসন থেকে জিতেছিল বিজেপি। আসন্ন নির্বাচনে কার দখলে যায় এই কেন্দ্র সেটাই এখন দেখার বিষয়।  

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ