ডুরান্ডের পর এবার আইএসএল ট্রফি জয়ের সুযোগ মোহনবাগানের সামনে

Share:

নিজস্ব প্রতিনিধি : ডুরান্ড কাপের এবার আইএসএল ট্রফি জয়ের সুযোগ রয়েছে মোহনবাগানের সামনে। শনিবার আইএসএল ফাইনালে প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। আন্তোনিও হাবাসের দল কি পারবে আইএসএল ট্রফি জিতে সকলকে তাক লাগিয়ে দিতে, এখন সেটাই দেখার।

২০২০ সালে মুম্বই এফ সির বিরুদ্ধে হেরে গিয়েছিল মোহনবাগান। ফের আরও একবার ফাইনালে মুম্বইয়ের সামনে সবুজ-মেরুণ শিবির। ২৩ বছর পর ডুরান্ত কাপ জিতে আই লিগের পর্ব শুরু হয়েছিল ভালোভাবেই। একটা সময়ে জুয়ান ফেরান্দোর অধীনে হারের হ্যাটট্রিক হয় সবুজ-মেরুণ শিবিরের। এরপর ফেরান্দোকে সরিয়ে দিয়ে আন্তোনিয়ো হাবাসকে কোচ হিসাবে আনে মোহনবাগান। আত্মবিশ্বাস হারানো ভেঙে পড়া দলকে চাঙ্গা করে দেন হাবাস। এবার হাবাসের দল পারবে মুম্বইকে হারিয়ে পুরনো হারের বদলা নিতে, এখন সেটাই দেখার।

এর আগে ২০০১ সালে মোহনবাগান একই মরশুমে জাতীয় লিগ, ফেডারেশন কাপ, কলকাতা লিগ, বরদোলই ট্রফি জিতেছিল। সেবার কোচ ছিলেন সুব্রত ভট্টাচার্য। ২৩ বছর পর সেই একই রকম সুযোগ এসেছে বলে ওয়াকিবহাল মহলের মত। ফাইনালের আগে মোহনবাগানের কোচ আন্তোনিয়ো হাবাস জানান, প্রতিটি ম্যাচের আলাদা গুরুত্ব থাকে। ফাইনালে কোনও দলই ফেভারিট হয় না। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াক, কোনও দলের কোচ চায় না। ৯০ মিনিটেই খেলা শেষ করতে চাই। পাশাপাশি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মোহনবাগান অধিনায়ক শুভাশিস বুসুও। ফাইনাল ম্যাচের আগে তিনি জানান, এই ট্রফিটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই সেরাটা দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর। তিনটি ট্রফি জিততে পারলে দল ও সমর্থকদের স্বপ্ন পূরণ হবে।

প্রকৃতি, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারের অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন অসমের অজানা স্বর্গ বডোল্যান্ড

অবৈধ সম্পর্কের জেরে সন্তানকে শ্বাসরোধ করে খুন, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বামীর

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

কোলাঘাটে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মায়ের গর্ভেই সন্তানের চোখে ছানি! কোন কারণে বাড়ছে এই ঝুঁকি?

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

নীরবতাও জীবনে ডেকে আনে বিপর্যয়, জেনে রাখুন লক্ষণগুলো

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের