কয়েকশো বছর আগের কোনও যুদ্ধক্ষেত্র যেন আচমকাই ফিরে আসে পুজোর উঠোনে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোহাগুড়ির সরকারবাড়ির দুর্গাপুজো এবার পা দিচ্ছে ৩২৬ বছরে। এই পুজোর অন্যতম বিস্ময় হল ছোট্ট একটি কামান। যুদ্ধের ময়দান থেকে পুজোমণ্ডপ, কালের স্রোতে বদলে গিয়েছে এই কামানের ভূমিকা, কিন্তু হারিয়ে যায়নি তার স্মৃতি। লোহা গলানো এবং অস্ত্র তৈরির সেই ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে এই লোহাগুড়ি গ্রাম। সামন্ত রাজাদের যুদ্ধের স্মৃতি আজও অমলিন এই স্থানের ইতিহাসে। প্রাচীন খাড়া এবং ছোট কামানের মতো ঐতিহাসিক নিদর্শন সেই অতীতেরই দৃষ্টান্ত। আর সেই ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে সরকার বাড়ির দুর্গাপুজো। 

নামেই যেন লুকিয়ে ইতিহাস ‘লোহাগুড়ি’। স্থানীয় লোককথায় প্রচলিত, একসময় এই জঙ্গলঘেরা এলাকায় লোহা গলিয়ে তৈরি করা হত যুদ্ধের অস্ত্র। সেই অস্ত্র ব্যবহার করতেন তৎকালীন সামন্ত শাসকরা। ফলে গ্রামের সঙ্গে জড়িয়ে পড়ে লোহা, আগুন আর যুদ্ধের কাহিনি। আজ সেই যুদ্ধ নেই, নেই সামন্ত রাজাদের দাপটও। পড়ে রয়েছে শুধু অতীতের কিছু নিদর্শন। আর তারই একটি  ছোট  অংশ এই কামান এবং খাড়া। অষ্টমীর সন্ধিক্ষণে সেই কামান হাতে তুলে নেওয়া হয়। তারপর এক মুহূর্তে নিস্তব্ধতা ভেঙে যায় প্রবল শব্দে। কয়েকশো বছর আগের কোনও যুদ্ধক্ষেত্র যেন আচমকাই ফিরে আসে পুজোর উঠোনে। এই ছোট্ট কামানই এখন সরকারবাড়ির পুজোর এক ঐতিহ্যবাহী অংশ।       

৩২৬ বছরের এই পুজোয় শুধু কামান দাগার রীতিই নয়, রয়েছে আরও একাধিক প্রাচীন আচার। চার দিন ধরে চলে পুজো। রয়েছে ছাগবলি এবং চার দিনব্যাপী নরনারায়ণ সেবার আয়োজনও। গ্রামের বহু মানুষ এই পুজোর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। সময় বদলালেও সেই পরম্পরা তাঁরা ধরে রেখেছেন। কামানের শব্দ তাঁদের কাছে যেন পূর্বপুরুষদের সময়ের দরজা খুলে দেয়। আজকের দিনে দাঁড়িয়ে লোহাগুড়ির সেই ছোট কামান আর যুদ্ধের অস্ত্র নয়। বরং সেটিই হয়ে উঠেছে ইতিহাসের ‘সাউন্ডট্র্যাক’। দেবীর আরাধনার মাঝে একটি বিস্ফোরক শব্দ মনে করিয়ে দেয় পুজো শুধু আচার নয়, কখনও কখনও একটি গ্রামের কয়েকশো বছরের স্মৃতিও।

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

চাঙ্গা শেয়ার বাজার, মাত্র এক ঘন্টাতে ৬ লক্ষ কোটি টাকা আয় করলেন বিনিয়োগকারীরা

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক

গরম ভাতে জমবে দারুণ, বানিয়ে নিন পমফ্রেট সর্ষে ঝাল