সুরুলের এই পরিবারে শিল্পীর হাত ধরে চিন্ময়ী হন উমা

Share:

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: রাঙামাটির দেশ বীরভূম। ইতিহাস এবং পুরাণের বিভিন্ন গাথায় পাওয়া যায় বাংলার এই জেলার নাম। বীরভূমে যে কটি পরিবারে বলা ভাল জমিদার বাড়িতে দুর্গাপুজো হয় তার মধ্যে অন্যতম হলো সুরুলের জমিদার সরকার বাড়ির পুজো। ৩০০ বছরেরও বেশি সময় ধরে এখানে দুর্গাপুজো পালিত হচ্ছে।

সুরুলের এই পুজোর একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এখানকার প্রতিমার মুখ ছাঁচে নয়, শিল্পী তার নিজ হাতে গড়ে তোলেন মায়ের মূর্তি। সরকার বাড়ির দুর্গা মূর্তি তৈরি করে একটি পরিবার। দীর্ঘ চার পুরুষ ধরে তারাই এই মূর্তি তৈরি করে আসছে। বীরভূমের খয়রাশোলের বাসিন্দা সুভাষ সূত্রধর বাপ ঠাকুরদার মতোই বর্তমানে মূর্তি তৈরি করেন সরকার বাড়িতে। পুজোর কয়েক দিন মহামায়া সেজে ওঠেন ৩০০ বছরেরও প্রাচীন গহনায়। এই বাড়ির প্রতিটি নিয়মেই রয়েছে অনন্যতার ছোঁয়া। সরকার বাড়ির পুজোয় দোলায় করে ঘট ভরা হয়। এছাড়াও আখ, চালকুমড়ো, ছাগ বলি দেওয়ারও প্রথা রয়েছে।

বর্ধমান জেলার নীলপুর গ্রাম থেকে বীরভূমের সুরুলে এসে বসবাস শুরু করেছিলেন ভরতচন্দ্র ঘোষ। ব্রিটিশরা তাঁকে দান করেছিলেন সরকার পদবী। তাই তখন থেকেই ঘোষ বাড়ি হয়ে যায় সরকার বাড়ি। এই পরিবারের প্রাণপুরুষ ভরত চন্দ্র ঘোষের ছেলে কৃষ্ণহরি সরকার জমিদার বাড়ির মধ্যেই দুর্গাপুজোর সূচনা করেন। প্রথমে মাটির মন্দির তৈরি করা হয়। সেখানেই পুজো হত। পরে সময়ের সঙ্গে সঙ্গে মন্দিরেও যুক্ত হয়েছে আধুনিকতা। বর্তমানে কংক্রিট দিয়ে সুসজ্জিত নাট মন্দির নির্মিত হয়েছে

এই বাড়িতে পুজো হয় চিরাচরিত প্রথা মেনে। সুরুলের সরকার বাড়ির দুর্গাপুজোর মূল আকর্ষণ হল পাঁচখিলান বিশিষ্ট ঠাকুরদালান। বিশাল বিশাল থাম, জানলা দরজা, সিংহ দুয়ার একই সঙ্গে জমিদার বাড়ির প্রাচীনত্ব ও ঐতিহ্যকে বহন করে চলেছে। দেখলে চোখ জুড়িয়ে যায়। সরকার বাড়ির পুজো বৈষ্ণব মতে হলেও বলি প্রথা চালু রয়েছে। সারা বছর গ্রামের প্রতিটি মানুষ অপেক্ষা করে থাকেন কবে দুর্গাপুজো হবে, কবে মা-আবার সেজে উঠবেন প্রাচীন গহনায়। তারপর সন্তান-সন্ততিদের দিকে ছড়িয়ে দেবেন বরাভয় ও আশীর্বাদ।

রেললাইনের ধার থেকে উদ্ধার যুবক-যুবতীর দেহ,দুর্ঘটনা নাকি অন্য রহস্য? তদন্তে পুলিশ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

মুখ্যমন্ত্রীর গতিবিধির খোঁজ দিলেই মিলবে অস্ত্র, হামিমকে এমনই শর্ত দিয়েছিল পাক হ্যান্ডেলার

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী