উৎসবের মরশুমে সাজিয়ে তুলুন নিজের প্রিয় বাড়িটিকে

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো প্রায় শেষ পর্যায়ে। কিন্তু এখনও বাকি রয়েছে কোজাগরী লক্ষ্মীপুজো, আলোর উৎসব কালীপুজো। সেই সঙ্গে রয়েছে ধনতেরাস, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো ও ছট পুজোর মত উৎসব। অর্থাৎ মা দুর্গা ছেলে মেয়ে নিয়ে কৈলাসে ফিরে গেলেও বাঙালির উৎসব এখনই শেষ হচ্ছে না। আর এই উৎসবের মরশুমে(Festive season) শুধু নিজে সাজলেই তো আর হয় না সাজিয়ে তুলতে হয় নিজের বাড়িটিকেও। তাই সহজ পদ্ধতিতে নিজের প্রিয় বাড়িটিকে(Home) সাজিয়ে(Decoration) তোলার জন্য কিছু টিপস আজ রইল আপনাদের জন্য।

বাড়ির মূল গেটে ফুলের মালা দিয়ে সাজাতে পারেন। তাতে বাড়িতে পুজো পুজো অনুভুতি হয়

কোজাগরী লক্ষ্মী পুজোয় বাড়িতে আলপনা দিয়ে মা লক্ষ্মীকে আবাহন করার চল রয়েছে বাঙালি বাড়িতে। তবে এই আলপনা দেওয়া হয় চালগুঁড়ি ব্যবহার করে। চালগুঁড়ির পরিবর্তে তেল রং আর তুলি ব্যবহার করে দরজায় সুন্দর করে আলপনা আঁকলে দেখতে ভালো লাগবে, এবং অনেকদিন থাকবে।

পূজোর দিনে ঠাকুর ঘরের সাজ অন্যতম গুরুত্বপূর্ণ। ঠাকুরের আসনের সামনে আলপনা দিয়ে মাঝখানে পিতলের গাছ প্রদীপ দিয়ে সাজাতে পারেন। অথবা ঠাকুরের আসনের দুই পাশে রাখতে পারেন দুটি সাধারণ প্রদীপ।

এছাড়াও ঠাকুর ঘরের একপাশে বড় পিতলের বাটিতে জল দিয়ে তাতে বেশ কয়েকটি নকল পদ্ম ও মোমবাতি জেলে ভাসিয়ে দিতে পারেন।

বসার ঘরের টেবিলে বাটিতে একটু জল দিয়ে কিছু শিউলি ফুল রাখলে শিউলির গন্ধে ঘরের পরিবেশটা মনোরম হয়ে উঠবে।

এছাড়াও নরম আলোর প্যানেল লাইট ব্যবহার করে সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আপনার বসার ঘরটিকে।

সেইসঙ্গে সোফা সেটের পাশে আ্যক্সেন্ট লাইট রাখতে পারেন তাতে হালকা আলোয় আপনার বসার ঘরটি মনোরম হয়ে উঠবে। অতিথি আত্মীয় পরিজন থেকে আপনার বাড়ির সদস্যরা সকলেই এই ঘরে বসে জামাটি আড্ডা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে।

বাড়ি সাজানোর ক্ষেত্রে বারান্দা এবং সিঁড়ির সাজসজ্জা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির বারান্দা এবং সিঁড়ি বিভিন্ন ধরনের নরম এলইডি লাইট দিয়ে সাজিয়ে তুলতে পারেন ।

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ