ত্রিশূল হাতে অসুরসংহারী নন,  লাহা বাড়িতে শিবের কোলে বসেন দেবী

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর কলকাতার অলিগলিতে আজও বজায় রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। কালের পরিবর্তন হলেও বনেদি বাড়ির সেই সাবেকি পুজো, আচার-আচরণে কোনও বদল আসেনি। উত্তর কলকাতার লাহা বাড়ির প্রতিটি ইটে যেন ইতিহাস কথা বলে আজও। লাহা পরিবারের আদিপুরুষ মহানন্দ লাহা। তাঁদের বংশধর মধুমঙ্গল লাহা। তাঁর হাত ধরে লাহা পরিবারে শুরু হয় দুর্গাপুজো। এই পুজোর ইতিহাস বহু প্রাচীন।

লাহা পরিবার সুবিস্তৃত। এই পরিবারের তিন শরিক। আর সেই তিন শরিকের সুবিশাল তিন বাড়ি। প্রাণকৃষ্ণ, নবকৃষ্ণ ও শ্রীকৃষ্ণ লাহা। পালা বদল করে মা দুগ্গা পূজিতা হন তিন বাড়িতেই। কলকাতায় আসার আগে লাহাদের আদি নিবাস ছিল চুঁচুড়ায়। সেখানে প্রথম একচালায় দুর্গাপুজো শুরু করেছিলেন মধুমঙ্গল লাহা। চুঁচুড়া থেকে কলকাতায় আসার পর পরিবারের প্রতিপত্তি যতো বেড়েছে, মা দুর্গার পুজোর জৌলুসও বেড়েছে ততো।

এই বাড়িতে পুজোর সঙ্গে জড়িয়ে নানা বিধি। যার শুরুটা জন্মাষ্টমীর পর নন্দোৎসব থেকেই। সেদিন এই পরিবারে কাঠামো পুজো হয়। সেই সঙ্গে হয় গণেশ বন্দনা। সেই গণেশই দুর্গার সঙ্গে থাকা মূর্তির ভিতর ঢুকিয়ে দেওয়া হয় তৈরির সময়। লাহা বাড়ির পুজোয় একচালার প্রতিমা থাকে। এখানে প্রতিমা ত্রিশূল হাতে অসুরসংহারী নন। বরং চার ছেলেমেয়েকে সঙ্গে মা এক চালচিত্রে পূজিতা হন হরগৌরী রূপে। শিব ঠাকুরের কোলের উপর বসেন গৌরী। এই পরিবারের ইষ্ট দেবী জয় জয় মা অর্থাৎ জগজ্জননী।

প্রতিপদ থেকে ভিয়েন বসে লাহা বাড়িতে। তারপর থেকে একের পর এক মিষ্টি তৈরি হয়। যেমন মালপোয়া, হালুয়া, তিলের নাড়ু, মুগের নাড়ু, ছোলার নাড়ু, মোয়া, দরবেশ, গজা, লবঙ্গলতিকা, প্যাঁড়া ক্ষীর ইত্যাদি। সেই ট্র্যাডিশন আজও অব্যাহত। চাল দিয়ে সাজানো হয় নৈবেদ্য। প্রতিপদ থেকেই ঠাকুর ঘরে পৌঁছয় নৈবেদ্য।

ষষ্ঠীর দিন হয় অধিবাস ও বোধন। সপ্তমীর সকালে কলা বউ স্নানের পর নবপত্রিকা অধিষ্ঠিত হয়। সপ্তমীর সকালেই স্বামী সোহাগিনী মা দুর্গার সামনে এনে রাখা হয় কূলদেবী জয় জয় মা কে। অষ্টমীতে পূজিতা হন কুমারী। দশমীর সকালে পুষ্পাঞ্জলি দেন পুরুষেরা। সন্ধ্যায় হয় বিসর্জন। এই বাড়িতে পুজোর ৪ দিনই নিরামিষ খাওয়ার রীতি রয়েছে। প্রতিমা বরণের পর দশমীর দুপুরে মাছ-ভাত খাওয়ার চল আছে। পুজোয় ফল বলি হয়। ধুনো পোড়ানো এই বাড়ির বিশেষ বৈশিষ্ট্য। এই বাড়ির বিসর্জনের রীতি বেশ অভিনব। প্রতিমা বেরিয়ে গেলেই দরজা দিয়ে দেওয়া হয়। যতক্ষণ না বিসর্জন করে বাড়ির কর্তা ফিরছেন, ততক্ষণ দরজা খোলা হয় না। বিসর্জন শেষে গৃহকর্তা ফিরে এসে জিজ্ঞেস করেন, ‘মা আছেন ঘরে’? ভিতর থেকে বাড়ির গৃহিণী ‘হ্যাঁ আছি’। তিনবার এই কথা বলার পর দরজা খোলা হয়।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক