কাঠমান্ডু-অন্নপূর্ণা বেস ক্যাম্প, পুজোতে নেপালের কোন রুট নিরাপদ?

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর ছুটিতে নেপাল যাওয়ার পরিকল্পনা থাকলে পুরো ট্রিপ বাতিল করার প্রয়োজন নেই! তবে গন্তব্য বাছাইয়ে এখন বাড়তি সতর্কতা জরুরি। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি বাদে নেপালের বেশ কিছু জনপ্রিয় পর্যটনকেন্দ্রে চালু রয়েছে স্বাভাবিক পর্যটন পরিষেবা।

জনপ্রিয় স্থান

কাঠমান্ডু

নেপালের রাজধানী কাঠমান্ডু পর্যটকদের জন্য খোলা রয়েছে। তবে বন্যার কারণে রাজধানীতে ঢোকার কয়েকটি সড়কপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সড়কপথে যাওয়ার আগে রুটের সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়া জরুরি। বিকল্প রুট ব্যবহার করার পরামর্শও দেওয়া হচ্ছে।

পোখরা

ফেওয়া লেক, অন্নপূর্ণা অঞ্চলের প্রবেশদ্বার এবং অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির জন্য জনপ্রিয় পোখরাতেও পর্যটন কার্যক্রম চালু রয়েছে। স্থানীয় ট্যুর অপারেটরদের মতে, সাম্প্রতিক সময়ে পর্যটকদের পোখরা সফরে বড় ধরনের সমস্যা হয়নি।

মুস্তাং ও মুক্তিনাথ

পাহাড়ি ধর্মীয় পর্যটনের অন্যতম জনপ্রিয় গন্তব্য মুক্তিনাথ বর্তমানে ভ্রমণের তালিকায় রাখা যেতে পারে বলে স্থানীয় পর্যটন সূত্রের দাবি। মুস্তাং অঞ্চলের উচ্চভূমিও বন্যাকবলিত প্রধান এলাকাগুলির বাইরে রয়েছে। তবে পাহাড়ি রাস্তার পরিস্থিতি দ্রুত বদলাতে পারে বলে যাত্রার আগে স্থানীয় আপডেট নেওয়া জরুরি।

জনকপুর

হিমালয়ের বদলে সংস্কৃতি ও ধর্মীয় পর্যটনে আগ্রহ থাকলে জনকপুর বেছে নিতে পারেন। সীতার জন্মস্থান হিসেবে পরিচিত এই শহরও বর্তমানে পর্যটকদের জন্য খোলা রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

কি করবেন?

উচ্চ-উচ্চতার বেশ কিছু জনপ্রিয় ট্রেকিং অঞ্চল সাম্প্রতিক বন্যায় সরাসরি প্রভাবিত হয়নি। এভারেস্ট বা খুম্বু অঞ্চল, মানাসলু, মুস্তাং, ডোলপো এবং কাঞ্চনজঙ্ঘা অঞ্চলে ট্রেকিং কার্যক্রম চালু থাকার খবর রয়েছে। শরৎকালীন ট্রেকিং মরশুমকে ঘিরে একাধিক অভিযানও রয়েছে।

বিশেষজ্ঞদের পরামর্শ, বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে স্যাব রুবেসি ও পাসাং লামু হাইওয়ে। আপাতত রসুয়া হয়ে কৈলাশ-মানসরোবর যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। পাশাপাশি নুওয়াকোট, ধাদিং, গোর্খা এবং চিতওয়ানের মতো জায়গাও যাওয়া যাবে না। যদি নেপাল রোড ট্রিপ প্ল্যান করেন, তা হলে চিতওয়ান এড়িয়ে চলাই ভালো।ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে না গিয়ে তুলনামূলক নিরাপদ পর্যটনকেন্দ্র বেছে নেওয়া এবং স্থানীয় গাইড বা ট্যুর অপারেটরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা প্রয়োজন।ন অর্থাৎ, নেপালকে পুরোপুরি ‘না’ বলার সময় এখনও আসেনি। কিন্তু এবারের পুজোর নেপাল-ট্রিপে সেফটি ফার্স্ট হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক