১৫০ বছর আগে হারিয়ে গিয়েছিল সব, কীভাবে ফের শুরু হল মুখোপাধ্যায় বাড়ির পুজো?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শহরের পুজোয় থিমের চমক, আলোর ঝলকানি কিংবা বিশাল মণ্ডপের ভিড়। কিন্তু বাংলার আনাচে-কানাচে এমন কিছু বনেদি বাড়ির পুজো রয়েছে, যেখানে দেবী দুর্গার আরাধনার সঙ্গে মিশে রয়েছে কয়েক প্রজন্মের ইতিহাস, লোকাচার এবং পারিবারিক ঐতিহ্য। বীরভূমের ময়ূরেশ্বরের কুণ্ডলা গ্রামের মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো তেমনই। প্রায় দেড়শো বছরের পুরনো এই পুজোর সূচনা হয় এই জমিদার বাড়ির দালানেই!   

একসময় কুণ্ডলা গ্রামের মুখোপাধ্যায় পরিবারের বিশাল জমিদার বাড়ির মাঝের পাকা দালানেই দুর্গাপুজোর সূচনা হয়েছিল। সেই সময় এক জায়গাতেই পরিবারের সকলে মিলে দেবীর আরাধনা করতেন। সময়ের সঙ্গে পরিবারের পরিধি বেড়েছে, বদলেছে পুজোর কাঠামোও। বর্তমানে বড়, মেজ এবং ছোট তিন তরফে আলাদা জায়গায় পুজো হলেও বড় তরফের পুজোয় পুরনো বন্দুক দাগার রীতি এখনও টিকে রয়েছে। এই পুজোর সবচেয়ে আকর্ষণীয় ঐতিহ্য সন্ধিপুজোকে ঘিরে। পরিবারের রীতি অনুযায়ী, পুরোহিতের নির্দেশে সন্ধিপুজো শুরুর আগে পরিবারের তরফে বন্দুক থেকে গুলি ছোড়া হয়। সেই আওয়াজের সাথে সাথে বেজে ওঠে ঢাক এবং শুরু হয় সন্ধিপুজো।

এই পুজোর ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে পরিবারের দীর্ঘ পথচলার গল্পও। পরিবার সূত্রে জানা যায়, ১৭৪০ সালের বর্গি হানায় সর্বস্ব হারানোর পর তৎকালীন বর্ধমান জেলার কাটোয়ার কাছাকাছি চিটাহাটি-গুড়পাড়া থেকে প্রভুরাম মুখোপাধ্যায় কুণ্ডলায় এসে ব্যবসা শুরু করেন। পরে তাঁর ছেলে হাটুরাম মুখোপাধ্যায়ের সময়ে তৈরি হয় বিশাল বাড়ি। প্রভুরামের আমলেই কুণ্ডলার এই জমিদার বাড়ির পাকা দালানে দুর্গাপুজোর সূচনা হয়। শুধু বন্দুকের আওয়াজ নয়, পুজোর অন্যান্য আচারেও রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। এই বাড়িতে বৈষ্ণব মতে দুর্গাপুজো হয়। ঠাকুর দালানের পরিবর্তে সর্বমঙ্গলা মন্দিরে বলিদানের রীতি রয়েছে। নবপত্রিকার দোলা ভাসানো থেকে শুরু করে দশমীর বিসর্জন প্রতিটি পর্বই নির্দিষ্ট পারিবারিক রীতি মেনে পালন করা হয়। পুজোর সঙ্গে পুরোহিত এবং ঢাকিরাও বংশপরম্পরায় যুক্ত রয়েছেন। এখানে পুজো শুধু কয়েক দিনের উৎসব নয়, বরং একটি পরিবারের কয়েক প্রজন্মের স্মৃতি, বিশ্বাস এবং লোকাচারের জীবন্ত দলিল।

ভারতে iPhone 18 Pro ও Pro Max-এর বিক্রি শুরু, স্টোরের বাইরে উপচে পড়া ভিড় ক্রেতাদের

হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! কী ঘটেছিল পাহাড়ে?

বাজারে এল Samsung Galaxy A08! কম দামেই মিলবে দুর্ধর্ষ ফিচার

মানি ও জেড প্ল্যান্ট ভুলে বাড়িতে লাগান এই গাছ, টাকার বৃষ্টি হবে

পুরনো জামাকাপড় দিয়ে ঘর মোছেন? জানেন কি রুষ্ট হতে পারেন দেবী লক্ষ্মী!

বসের কুনজরে পড়বেন, উৎসবের মুখে চাকরি পরিবর্তনের কথা ভাবলে বিপদ বাড়বে……

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

১৫০ বছর আগে হারিয়ে গিয়েছিল সব, কীভাবে ফের শুরু হল মুখোপাধ্যায় বাড়ির পুজো?

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর