দেবীর কলস কোলে নিলে ঘোচে বন্ধ্যাত্ব! কোন বাড়ির পুজোয় এমন অলৌকিকত্ব?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দশমীর সিঁদুরখেলা শেষ! চারপাশে তখন বিসর্জনের ব্যস্ততা। কোথাও ঢাকের বাদ্যি, কোথাও ‘আসছে বছর আবার হবে’-র সুর। কিন্তু পশ্চিম বর্ধমানের মদনপুরের ফড়ফড়ি পরিবারের উঠোনে তখনও বিষাদের ছায়া নেই। কারণ এখানে দশমী মানেই মায়ের বিসর্জন নয়। আরও একটা দিন ঘরে থাকেন উমা। তারপর একাদশীতে দামোদরের বুকে হয় মায়ের নিরঞ্জন। সাড়ে তিনশো বছরের বেশি সময় ধরে চলে আসছে এমন রীতি।

বনেদি বাড়ির দুর্গাপুজো মানেই যেখানে চেনা ছন্দ, ফড়ফড়ি পরিবারের ‘মা গবি’-র পুজোয় সেই ছন্দের মধ্যেই লুকিয়ে রয়েছে এক কাহিনি। বাঁকুড়ার মালিয়াড়ার এক শাঁখারির কাছে একদিন এক কন্যা হাতে শাঁখা পরতে চেয়েছিলেন। পারিশ্রমিক চাইলে সেই কন্যা জানায়, টাকা পাওয়া যাবে পশ্চিম বর্ধমানের মদনপুরের ফড়ফড়ি পরিবারে। শাঁখারি সেখানে পৌঁছে দেখেন, নির্দিষ্ট জায়গায় সত্যিই রাখা রয়েছে তাঁর প্রাপ্য। সেই অলৌকিক ঘটনাকেই ঘিরে শুরু হয়েছিল এই পুজোর পথচলা। এমনটাই জনশ্রুতি রয়েছে। তারপর কেটে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী। বদলেছে সময়, বদলেছে চারপাশ। কিন্তু বদলায়নি ‘মা গবি’-কে ঘিরে বিশ্বাস। তিনশো পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে এভাবেই পুজো, বিশ্বাস আর লোকাচারকে একসঙ্গে বয়ে নিয়ে চলেছে ফড়ফড়ি পরিবার।

এই পুজোর আরও এক বিশেষত্ব রয়েছে বলি প্রথায়। সপ্তমী, অষ্টমী ও নবমী তিন দিনই রয়েছে ছাগবলির রীতি। মায়ের ভোগেও এখনও টিকে রয়েছে পুরনো দিনের স্বাদ। নাড়ু, খই-সহ বিভিন্ন ফল নিবেদন করা হয় দেবীকে। দশমীর দিন নয়, একাদশীতে দামোদরের জলে মাকে বিসর্জন দেওয়া হয়। অর্থাৎ অন্য অনেক পুজোয় যখন দশমীর বিকেলেই শুরু হয়ে যায় বিষাদের সুর, ফড়ফড়ি পরিবারের কাছে তখনও মায়ের সঙ্গে কাটানোর বাকি থাকে একটা দিন।‘মা গবি’-কে ঘিরে বিশ্বাসের গল্পও কম নয়। ভক্তদের একাংশের বিশ্বাস, দেবীর কলস কোলে নিলে দূর হয় বন্ধ্যাত্বের সমস্যা। মানত পূরণ হবে এই বিশ্বাসে বহু ভক্ত দণ্ডী কেটে মন্দিরে আসেন। পুজোর দিনগুলিতে মন্দিরমুখী রাস্তায় তাই দেখা যায় ভক্তদের দীর্ঘ সারি।

ঋতব্রতদের দলের নাম কী জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস? কমিশনকে দেওয়া চিঠি নিয়ে জল্পনা

চিনা মাঞ্জার দাপট রুখতে এবার ড্রোন! বিশ্বকর্মা পুজোয় আকাশপথে পুলিশের কড়া নজর

উপনির্বাচনের আগে তৃণমূলের প্রতীক ফ্রিজ, নির্বাচন কমিশনকে জবাব মমতার

বিশ্বকর্মা পুজোয় রাজ্যবাসীকে শুভেচ্ছা এবং কারিগর-শ্রমিকদের শ্রদ্ধা জানিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

সৌদির আকাশে এবার F-35! ৪৮টি অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রিতে সায় আমেরিকার

সাতসকালে দালের খরকিয়ার গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন গায়ক

রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ! পুজোর মুখে খড়্গপুর ডিভিশনে বাতিল একাধিক লোকাল-এক্সপ্রেস 

বিশ্বকর্মা পুজোর দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা

হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! হাসপাতালে চলছে মরণবাঁচন লড়াই

১৫০ বছর আগে হারিয়ে গিয়েছিল সব, কীভাবে ফের শুরু হল মুখোপাধ্যায় বাড়ির পুজো?

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর