এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে লুকিয়ে রয়েছে ‘বাংলার আমাজন’। পুজোর দিনগুলোয় চেনা পাহাড় বা সমুদ্রের ভিড় এড়িয়ে যদি নির্জন প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান, তবে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর চুপি পাখিরালয় আপনার জন্য হতে পারে সেরা উইকেন্ড ডেস্টিনেশন। 

কীভাবে পৌঁছবেন?

হাওড়া বা শিয়ালদহ থেকে কাটোয়া লাইনের ট্রেনে চেপে নেমে পড়ুন পূর্বস্থলী স্টেশনে। সেখান থেকে টোটো ধরে সহজেই পৌঁছে যাওয়া যায় চুপি পাখিরালয়। কলকাতা থেকে গাড়ি নিয়ে কালনা-নবদ্বীপ রোড ধরে মাত্র ৩ থেকে ৪ ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যায় পূর্ব বর্ধমানের এই মনোরম স্পটে। 

কোথায় থাকবেন?

চুপি কাষ্ঠশালি পাখিরালয় (পঞ্চায়েত কটেজ)

ঠিকানাঃ কটেজ অ্যাট পার্ক,কাষ্ঠসালি, পশ্চিমবঙ্গ-৭১৩৫১৩

চুপি চড়ের একদম বোটিং পয়েন্টের পাশেই অবস্থিত সরকারি ইকো-ট্যুরিজম কটেজ। প্রকৃতির কোলে শান্ত পরিবেশে থাকার জন্য এটি সেরা জায়গা। এখানে নন-এসি রুম (আনুমানিক ₹৭৫০/রাত), এসি রুম (আনুমানিক ₹১,২০০/রাত) এবং ৮ শয্যার ডরমিটরি রুমের সুবিধা রয়েছে। এখানে ঘরের তৈরি সুস্বাদু খাবারের ক্যান্টিনও আছে।

অক্ষয় হোম স্টে

ঠিকানা: চুপির চর, পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ – ৭১৩৫১৩

যোগাযোগের নম্বর: +91 98749 16707

কাষ্ঠশালি ঘাটের কাছেই অবস্থিত এটি একটি বাজেট-বান্ধব এবং ঘরোয়া পরিবেশের হোমস্টে। বিশেষ করে যারা পাখি দেখতে বা ছবি তুলতে আসেন, তাদের কাছে কম খরচে থাকার জন্য এটি অত্যন্ত জনপ্রিয়। আনুমানিক রুম ভাড়া (প্রতি রাত) নন-এসি রুম  ₹১,২০০ থেকে ₹১,৫০০। এসি রুম (AC Room₹১,৮০০ থেকে ₹২,৫০০।

কী খাবেন?

এখানকার জলাশয় ও পার্শ্ববর্তী নদী থেকে ধরা একদম টাটকা দেশি মাছের ঝোল বা ঝাল অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে রুই, কাতলা, পাবদা এবং চুনো মাছের চচ্চড়ি এখানে দারুণ স্বাদের রান্না হয়। এখানকার কটেজ ও হোমস্টেগুলিতে পাবেন ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে গাওয়া ঘি, ভাজা, খাঁটি ডাল, মরশুমি সবজি এবং ঘরোয়া পদ্ধতিতে রান্না করা দেশি মুরগির (Desi Chicken) ঝোল। সব মিলিয়ে, এই পুজোয় যদি চেনা ছক আর ভিড়ের কোলাহল থেকে মুক্তি চান, তবে ‘বাংলার আমাজন’ পূর্বস্থলীর চুপি চড় হতে পারে আপনার জন্য আদর্শ এক শান্ত স্বর্গরাজ্য। 

  

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

সিগারেটের টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন যুবকের, চাঞ্চল্য টিটাগড়ে

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ