কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষার্থীদের জন্য বড় আপডেট। ডিসেম্বর ২০২৬ থেকে মার্চ ২০২৭ পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার সম্ভাব্য সূচি প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। এই তালিকায় রয়েছে UGC NET, Joint CSIR-UGC NET, JEE Main, CMAT, CUET-PG-সহ মোট ১৪টি পরীক্ষা। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর সুবিধা ও প্রস্তুতির কথা মাথায় রেখে এই সময়সূচীটি তৈরি করা হয়েছে।  জেনে পরীক্ষার সম্ভাব্য তারিখ জেনে নিন। 

এক নজরে জেনে নিন কবে কোন পরীক্ষা?

UGC NET ডিসেম্বর ২০২৬: ১৪ থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে কোনও সমস্যা হলে সেগুলি মোকাবিলার জন্য ২০ এবং ২১ ডিসেম্বরকে ‘বাফার তারিখ’ হিসেবে রাখা হয়েছে।

 Joint CSIR-UGC NET:  পরীক্ষাটি ২০ এবং ২১ ডিসেম্বর হবে 

JEE Main 2027 (Session 1) 

ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের  জন্য JEE Main 2027-এর প্রথম সেশনের তারিখ চূড়ান্ত করা হয়েছে। JEE Main সেশন ১ মোট ৬ দিন ধরে অনুষ্ঠিত হবে। সেই তারিখ গুলি হল ২২, ২৩, ২৪ জানুয়ারি এবং ২৮,২৯ এবং ৩০ জানুয়ারি। পাশাপাশি ৩১  জানুয়ারী একটি ব্যাকআপ তারিখ হিসাবে রাখা হয়েছে। 

CMAT, CUET-PG এবং অন্যান্য পরীক্ষা

আর্মি ক্যাডেটস কলেজ পরীক্ষা (ACC)  হবে ৪  জানুয়ারি 

CMAT ২০২৭: কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট (CMAT ) হবে আগামী ৭ ফেব্রুয়ারি। 

NITTT Part-1: ২৬ এবং ২৭ ফেব্রুয়ারি 

CUET-PG ২০২৭: দেশজুড়ে কেন্দ্রীয় ও রাজ্য বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকোত্তর ভর্তির জন্য CUET-PG পরীক্ষা মার্চ মাসে মোট ১৭ দিন ধরে অনুষ্ঠিত হবে। 

NITTT Part-2: ৫ এবং ৭ মার্চ 

তবে পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বার্তা দেওয়া হয়েছে তা হল, এই তারিখগুলি এখনও চূড়ান্ত নয়। NTA জানিয়েছে, প্রশাসনিক, শিক্ষাগত কারণ, আইনি জটিলতা, লজিস্টিক বা অন্য কোনও অনিবার্য পরিস্থিতিতে পরীক্ষার সূচিতে পরিবর্তন হতে পারে। প্রতিটি পরীক্ষার জন্য আলাদা করে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তাই পড়ুয়াদের ওয়েবসাইটে নজর রাখার কথা বলা হয়েছে। 

  

 

 

ফাঁকা বাংলোতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি, বের হতে গিয়ে যা কাণ্ড ঘটল…

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

জল্পনায় সিলমোহর! বাগদানের ছয় মাস পর আলাদা হয়ে গেলেন ক্রিকেটার পৃথ্বী শ ও আকৃতি

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

পাকিস্তান বোর্ডের সঙ্গে আইনি লড়াইয়ে জোর ধাক্কা ক্রিকেটার মহম্মদ রিজওয়ানের

বেআইনি নির্মাণের অভিযোগে ক্যানাল ইস্ট রোডে তিনতলা ভবনে অভিযান চালাল সিবিআই

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের