কেন্দ্রীয় জুট কর্পোরেশনে নিয়োগ চলছে, জেনে নিন আবেদনের খুঁটিনাটি

জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া জানিয়েছে বিভিন্ন পদে আবেদনের জন্য ১ ডিসেম্বর, ২০২১ সালের নিরিখে সর্বোচ্চ ৩০ বছর বয়স হতে হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের শুরুতেই চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সংস্থা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া কয়েকটি শূন্যপদে নিয়োগ করতে চলেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৩ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

কোন পদে নিয়োগ-

জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া জানিয়েছে, অ্যাকাউনট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইনস্পেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন পদে আবেদন করতে হলে উচ্চমাধ্যমিক, স্নাতক ও আইনে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে প্রাথমিক জ্ঞান ও ইংরেজি টাইপিংয়ে মিনিটে ৪০ শব্দ টাইপ করার ক্ষমতা থাকা আবশ্যক।

শূন্যপদ-

জুনিয়র ইনস্পেক্টর: ৪০ (উচ্চমাধ্যমিক পাশ করতে হবে)
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ১১ (যে কোনও শাখায় স্নাতক ও টাইপে দক্ষতা)
অ্যাকাউন্ট্যান্ট: ১২ (আইনে মাস্টার্স ডিগ্রি ও ৫ বছর কাজের অভিজ্ঞতা)

বয়সসীমা ও আবেদনের শেষ দিন-

জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া জানিয়েছে বিভিন্ন পদে আবেদনের জন্য ১ ডিসেম্বর, ২০২১ সালের নিরিখে সর্বোচ্চ ৩০ বছর বয়স হতে হবে। আগামী ৩ জানুয়ারির মধ্যে আগ্রহী চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে। পাশাপাশি আবেদনকারীকে ২০০ টাকা ফি হিসাবে ব্যাঙ্কে জমা করতে হবে। আবেদনের পদ্ধতি, বেতন ও যাবতীয় তথ্য জানতে ক্লিক করুন https://www.jutecorp.in এই ওয়েবসাইটে।

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

৯ টাকার ছোলে ভাটুরে বিক্রি করে ১০০ কোটি সাম্রাজ্য তিন বন্ধুর

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ