‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রতিদিনের মতো আগের দিনও সবকিছু ছিল একেবারে স্বাভাবিক। সকালবেলা অফিসে গিয়েছিলেন, সহকর্মী ও বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছেন, কাজ সেরেছেন সময়মতো। অফিস ছুটির পর হয়তো কেউ বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডায় মেতেছেন, কেউ আবার বাড়ি ফিরে পরের দিনের টিফিনে কী নিয়ে যাবেন, সেটাও ভেবে রেখেছেন। কারও কারও হয়তো টিফিন তৈরি করাও হয়ে গিয়েছিল। রাতটা কেটেছে একেবারেই আর পাঁচটা দিনের মতো। কিন্তু কেউ জানতেন না, পরের সকালেই অপেক্ষা করছে জীবনের অন্যতম কঠিন ধাক্কা। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে  চোখ মেলেই মেসেজ, নোটিফিকেশন আর ইমেল দেখতে গিয়ে হঠাৎ নজরে পড়ল সেই একটি ইমেল, ‘আজ থেকে আর অফিসে আসতে হবে না’। মুহূর্তের মধ্যে থমকে গেল সবকিছু। যে চাকরিকে ঘিরে এতদিনের পরিকল্পনা, সংসারের খরচ, ভবিষ্যতের স্বপ্ন একটি ইমেলেই যেন সবকিছু অনিশ্চিত হয়ে গেল।  বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি সংস্থা ওরাকেল (Oracle)-এ ফের শুরু হয়েছে ছাঁটাই। রিপোর্ট অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর থেকে নতুন করে কর্মীদের চাকরি যাওয়ার খবর সামনে এসেছে। বেশ কিছু কর্মীকে ভোরের দিকে ইমেলের মাধ্যমে জানানো হয়, তাঁদের পদ আর থাকছে না। 

ছাঁটাইয়ের ইমেলে বলা হয়েছে, Oracle-এর বর্তমান ব্যবসায়িক প্রয়োজনের কথা বিবেচনা করে বৃহত্তর সাংগঠনিক পরিবর্তনের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্মীদের পদ বাতিল করা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, সেই দিনটিই তাঁদের শেষ কর্মদিবস। কর্মীদের জন্য নির্দিষ্ট শর্তসাপেক্ষে সেভারেন্স প্যাকেজের কথাও উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, কর্মীদের ব্যক্তিগত ইমেল আইডি দিতে বলা হয়েছে, যাতে পরবর্তী সময়ে সেভারেন্স এবং অন্যান্য নথি সংক্রান্ত তথ্য পাঠানো যায়। খুব দ্রুত তাঁদের কম্পিউটার, অফিসিয়াল ইমেল, ভয়েসমেল এবং ফাইলের অ্যাক্সেস বন্ধ করে দেওয়ার কথাও জানানো হয়েছে। 

আরও পড়ুন: সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কেন এই সময়ে Oracle-এ ফের ছাঁটাই?

এর নেপথ্যে রয়েছে সংস্থার বিপুল AI ও ক্লাউড বিনিয়োগ। AI পরিষেবার বাড়তে থাকা চাহিদা মেটাতে Oracle দ্রুত ডেটা সেন্টার পরিকাঠামো বাড়াচ্ছে। ২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সংস্থার মূলধনী খরচ বেড়ে হয়েছে ২৮.৫ বিলিয়ন ডলার, যা এক বছর আগের একই সময়ের ৮.৫ বিলিয়ন ডলারের তুলনায় তিন গুণেরও বেশি। সমগ্র অর্থবর্ষে মূলধন খরচের পূর্বাভাস ৯০ থেকে ৯৫ বিলিয়ন ডলার রাখা হয়েছে। অন্যদিকে AI ক্লাউড ব্যবসাতেও বড় চাহিদার কথা জানিয়েছে  ওরাকেল। সংস্থার দাবি, ওই তিনমাসে ৩০ বিলিয়ন ডলারেরও বেশি নতুন AI ক্লাউড চুক্তি হয়েছে। কিন্তু এত বড় বিনিয়োগের চাপও রয়েছে। যদিও এটাই প্রথম নয়। এর আগেও বড়  সংখ্যায় কর্মী ছাঁটাই করেছে Oracle। ২০২৬ অর্থবর্ষে সংস্থার কর্মী সংখ্যা প্রায় ২১ হাজার কমেছে, যা মোট কর্মীর প্রায় ১৩ শতাংশ। একই সময়ে পুনর্গঠন সংক্রান্ত খরচও বেড়েছে। এক বছর আগের ১,৬২,০০০ কর্মীর তুলনায় বর্তমানে সংস্থাটিতে প্রায় ১,৪১,০০০ কর্মী রয়েছে।

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ