Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিধিভঙ্গ করে নির্বাচনের আগের দিন প্রচারে বাম প্রার্থী! অভিযোগ তৃণমূলের

আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন। রাজ্য নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়াই রয়েছে ভোটের দিন থেকে ৩৬ ঘন্টা আগে কোনও দল প্রচার করতে পারবে না

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন। রাজ্য নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়াই রয়েছে ভোটের দিন থেকে ৩৬ ঘন্টা আগে কোনও দল প্রচার করতে পারবে না। প্রচার করলেই বিধিভঙ্গের দায়ে প্রার্থীপদও খারিজ হতে পারে। যদিও সেই বিষয়েব তোয়াক্কা না করেই ঢাকুরিয়ায় ৯২ নম্বর ওয়ার্ডে সিপিআই প্রার্থী মধুছন্দা দেব এলাকায় প্রচার করছেন বলে অভিযোগ জানিয়েছে তৃণমূল।

একটি ভিডিও প্রকাশ করে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে শনিবারেও এলাকায় প্রচার করছেন সিপিআই প্রার্থী। হাতে রয়েছে লিফলেট ও ভোটার স্লিপ। বাড়ি বাড়ি গিয়ে মৃত ভোটারদের তথ্য জোগাড় করছেন ৯২ নম্বর ওয়ার্ডের প্রার্থী। তৃণমূলের কর্মীরা ঘটনাস্থলে গেলে হাতাহাতি হয় বলে অভিযোগ। তৃণমূলের তরফে একটি ভিডিও প্রকাশ করে এমনটাই দাবি করা হয়েছে। যদিও রাজ্যের শাসকদলের দাবি সম্পূর্ণ নস্যাৎ করেছে সিপিআই প্রার্থী মধুছন্দা দেব। তাঁর দাবি, ‘বহিরাগতদের ওয়ার্ডে ঢোকাচ্ছিলেন তৃণমূল প্রার্থী’, বাধা দিতে মারধর,’ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও এটা সম্পূর্ণ মিথ্যে বলে পুলিশে অভিযোগ জানিয়েছে তৃণমূল প্রার্থী। রাজ্যের শাসকদলের তরফে জানানো হয়েছে, ‘ওয়ার্ডের মৃত ভোটারদের ভোটার কার্ড সংগ্রহ করেছেন বাম প্রার্থী’, ভিডিও প্রকাশ করে দাবি করেছেন প্রার্থী অভিষেক মুখোপাধ্যায়ের।

১৫ মিনিটে পুর ভরা টমেটো, সহজ রেসিপিতে বদলে যাবে দুপুরের খাবারের স্বাদ

আসানসোল দক্ষিণ থানার ওসিকে ক্লোজ, দায়িত্বে বিশ্বজিৎ মুখোপাধ্যায়

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’

সোনা-রুপোর বাজারে বড় ধস! এক ধাক্কায় কতটা কমল দাম? জানুন আপডেট

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা

কেরলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সন্তোষ নায়ার

মমতার কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পোড়ানো হল স্কুটার

পরিচারিকা থেকে MLA, জানুন বিজেপির কলিতা মাঝির অনুপ্রেরণামূলক যাত্রার গল্প

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১