একবার ভয়ঙ্কর মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছিলেন ‘মহানায়ক’, জন্মদিনে ফিরে দেখা উত্তম কুমার

সেই ঘটনায় উত্তম কুমার এতটাই ভয় পেয়েছিলেন যে, সেই দিনই তিনি মাথার চুল ছোট করে কেটে বম্বে মেল-এ চড়ে বসে ছিলেন। যাতে কেউ তাঁকে চিনতে না পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেঁচে থাকলে আজকে তিনি ৯৬ বছরে পা রাখতেন। কিন্তু প্রায় ৪১ বছর আগে সবাইকে ছেড়ে চিরকালের মত এই পৃথিবীকে বিদায় জানিয়ে পরপারে চলে গিয়েছেন। উত্তম কুমার, প্রতিটি কাছে বাঙালির ইমোশন। আজ ৩ সেপ্টেম্বর। মহানায়ক উত্তমকুমারের ৯৬ তম জন্মবার্ষিকী। স্বাভাবিকভাবেই তাঁর জন্যে মন বিষন্ন বাঙালির। আজ তিনি না থাকলেও তাঁর অমূল্য স্মৃতিটুকুই বাঙালীর সম্পদ। তাঁর রেখে যাওয়া স্মৃতিগুলি কখনই বিগলিত হবেনা। আর তাঁর মত কাউকে বাংলা ইন্ডাস্ট্রি আর কোনদিনও পাবে কিনা সন্দেহ! তিনি এক এবং অদ্বিতীয়।

কিন্তু জানেন কী, বাস্তবেও মহানায়কের জীবনটা আচ্ছা আচ্ছা সিনেমার গল্পকে হার মানাবে। আজ তিনি আর নেই, পরে রয়েছে শুধু তাঁর স্মৃতিটুকুই। সাতের দশকের শুরুর দিকে, কলকাতায় নকশাল আন্দোলনের সময় উত্তম কুমারের নিউ থিয়েটার্স স্টুডিওর তাঁর নিজস্ব মেকআপ রুমে সশস্ত্র হানা দিয়েছিল কয়েকজন যুবক। এমনকি উত্তমকুমারের বুকে তাঁরা অস্ত্র ঠেকিয়ে খুনের হুমকিও পর্যন্ত দিয়েছিল। সেই ঘটনায় উত্তম কুমার এতটাই ভয় পেয়েছিলেন যে, সেই দিনই তিনি মাথার চুল ছোট করে কেটে বম্বে মেল-এ চড়ে বসে ছিলেন। যাতে কেউ তাঁকে চিনতে না পারে। তার পরের ঘটনা আরও ভয়ঙ্কর, রীতিমতো ভয়ঙ্করভাবে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছিলেন।

মুম্বই এসে প্রথমে তিনি উঠেছিলেন অভিনেতা অভি ভট্টাচার্যর বাড়ি। এভাবে মাস খানেক টানা মুম্বইয়ে কাটিয়ে ছিলেন উত্তম কুমার। কখনো অভি ভট্টাচার্যর বাড়ি আবার কখনো অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে থেকেছিলেন তিনি। তখন মুম্বইয়ের বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের মুম্বইয়ের সান্তাক্রুজের ফ্ল্যাটে সুপ্রিয়া দেবীকে সঙ্গে নিয়ে উত্তম কুমার গিয়েছিলেন।

এমনকি কলকাতার ওই ঘটনার পর তিনি ঠিকই করে ফেলেছিলেন যে, আর কলকাতায় ফিরতে পারবেন না বোধহয়। এতটাই ভয় পেয়েছিলেন তিনি। এমনকি তিনি বিশ্বজিতের ফ্ল্যাটে বসে বিশ্বজিৎ-কে বলেছিলেন, ‘বিশু, চল, তুই আর আমি মিলে এখান থেকেই বাংলা ছবি বানাব। আর এখানে বসেই বাংলা ছবির শ্যুটিং করব।’ এতটাই সেই ঘটনা নাড়িয়ে উত্তম কুমারকে।

সেই মুহূর্তে বেনুদি বলেছিলেন যে, সেদিন এতটাই উত্তমদা, ভয় পেয়ে গিয়েছিলেন যে, তাঁর পুরো শরীর হলুদ হয়ে গিয়েছিল। ঠিক তার আগেই উত্তম কুমার হার্ট অ্যাটাকের ঝাপটা সামলে উঠেছিলেন। তবে শেষমেষ ফিরছিলেন কলকাতায়। তারপরেও একগুচ্ছ ছবি উপহার দিয়েছিলেন তিনি। উত্তমকুমার এই স্মৃতিগুলির মাধ্যমেই আমাদের বাঙালির শিল্প-সংস্কৃতিতে থেকে যাবেন সারাজীবন।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী