Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘জয় শ্রীরাম’ লিখে ‘অন্নপুরাণি’ বিতর্কে ক্ষমা চাইলেন নয়নতারা

OTT প্ল্যাটফর্ম থেকে একটি সেন্সরকৃত ফিল্ম অপসারণ আমরা আশা করিনি। আমার দল এবং আমি কারুরই কোনও অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য ছিল না

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই চলছে ধুন্ধুমার। কেন কী হল! দর্শক আকৃষ্ট করতে একের পর এক ইউনিক গল্প দিয়ে সাজছে। বলিউড, টলিউড, এবং দক্ষিণী ছবি। কিন্তু কাহিনীতে টুইস্ট আনতে গিয়েই ছবিগুলি জড়াচ্ছে জোর বিতর্কে। কখনও কাহিনীর সত্যতা নিয়ে ওঠে প্রশ্ন, আবার কখনও কাহিনীতে এমন কিছু ঢোকানো হয়, যার ফলে লেগে যায় হিন্দু ধর্মে আঘাত। লাভ জিহাদের মতো অভিযোগ। যেমন সম্প্রতি তুমুল বিতর্কে জড়িয়েছে দক্ষিণী অভিনেত্রী নয়নতারার ‘অন্নপুরাণি’ ছবিটি। যেটি গত ১ ডিসেম্বর OTT প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। ছবিটি এক বিখ্যাত শেফের জীবনী বর্ণিত করে। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেন নয়নতারা। কিন্তু ছবিতে কিছু দৃশ্যে এমন কিছু দেখানো হয়েছে, যার ফলে একাধিক জায়গা থেকে ছবির তারকা এবং নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। হিন্দু সংগঠন থেকে অভিনেত্রী নয়নতারাকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। যে কারণে ইতিমধ্যেই নেটফ্লিক্স থেকে হঠেছে ‘অন্নপুরাণি’। ছবির কিছু দৃশ্যে নয়নতারার চরিত্রকে নিয়েই যত বিতর্ক। 

পুরোহিতের মেয়ে হয়ে মাংস কাটা, বিরিয়ানি রান্নার আগে নামাজ পড়া, এগুলো নিয়েই আপত্তি। যদিও ছবির নির্মাতারা এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানান নি। কিন্তু যাকে নিয়ে এত তাণ্ডব, অভিনেত্রী নয়নতারা, তিনি সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষমা চেয়েছেন। অন্নপুরানি ছবি নিয়ে হিন্দু ধর্মের অনুভূতিতে আঘাতের জন্যে ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী। একটি দীর্ঘ নোটে নয়নথারা বলেন, “জয় শ্রী রাম, আমি এই নোটটি ভারী হৃদয়ে লিখছি এবং আমাদের চলচ্চিত্র ‘অন্নপুরানি’ সম্পর্কিত সাম্প্রতিক ঘটনাগুলিকে মোকাবেলা করার অকৃত্রিম ইচ্ছা নিয়ে লিখছি। ‘অন্নপুরাণি’ একটি সিনেমাটিক প্রচেষ্টা। অনুপ্রেরণাদায়ক স্থিতিস্থাপকতা এবং কখনও হাল ছেড়ে না দেওয়ার চেতনা জাগিয়ে তোলার একটি আন্তরিক সাধনা। এটি একটি জীবনের যাত্রাকে প্রতিফলিত করার লক্ষ্য ছিল, যেখানে আমরা শিখি যে নিখুঁত ইচ্ছাশক্তি দিয়ে বাধাগুলি অতিক্রম করা যায়। আমরা অসাবধানতাবশত হিন্দুধর্মকে আঘাত দিয়ে ফেলেছি। OTT প্ল্যাটফর্ম থেকে একটি সেন্সরকৃত ফিল্ম অপসারণ আমরা আশা করিনি। আমার দল এবং আমি কারুরই কোনও অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য ছিল না এবং আমরা এই সমস্যার গভীরতা বুঝতে পারি। আমি সম্পূর্ণরূপে ঈশ্বরে বিশ্বাসী এবং প্রায়শই সারা দেশে মন্দির পরিদর্শন করি। যাদের অনুভূতি আমরা স্পর্শ করেছি, তাদের কাছে আমি আন্তরিক ও আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। অন্নপুরাণির উদ্দেশ্য ছিল উন্নতি ও অনুপ্রেরণা, দুর্দশা সৃষ্টি করা নয়। গত দুই দশক ধরে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার যাত্রা একটি একক উদ্দেশ্য দ্বারা পরিচালিত হয়েছে। ইতিবাচকতা ছড়িয়ে দেওয়াই আমার উদ্দেশ্য।’ লেখক-পরিচালক নীলেশ কৃষ্ণ এবং প্রযোজক যতীন শেঠি, আর রাবেন্দ্রন পুনিত গোয়েঙ্কা, জি স্টুডিওর চিফ বিজনেস অফিসার শারিক প্যাটেল এবং নেটফ্লিক্স ইন্ডিয়ার প্রধান মনিকা শেরগিলের বিরুদ্ধে মীরা, ৪৮ বছর বয়সী এই ব্যক্তি ভায়ান্দরের বাসিন্দা, তিনিই এই অভিযোগ প্রথম দায়ের করেছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

ছবির বিতর্কিত দৃশ্যগুলি হল….

১. ছবির শেষ দৃশ্যে দেখানো হয়েছিল, প্রতিযোগিতায় বিরিয়ানি বানানোর আগে মন্দিরের পুরোহিতের মেয়ে অর্থাৎ অন্নপূর্ণি হিজাব পরে নামাজ পড়ে তারপর বিরিয়ানি রান্না করেছেন।

২. অভিনেতার বন্ধু ফারহান হিন্দু পুরোহিতের মেয়ে অন্নপূর্ণির মগজ ধোলাই করে তাঁকে মাংস কাটতে উৎসাহিত করেন, এবং যুক্ত দেখান যে, ভগবান শ্রী রাম এবং মাতা সীতাও মাংস খেয়েছিলেন।

৩. ছবিতে মন্দিরে না গিয়ে রমজানে ইফতার করতে ফারহানের বাড়িতে গিয়েছিলেন অভিনেত্রী। ছবিতে অন্নপূর্ণির বাবা সন্ধ্যা আরতি করছেন এবং দাদি জপমালা জপ করছেন কিন্তু তার মেয়ের মাংস খাচ্ছে।

৪. অভিনেত্রীর চরিত্রের বাবা একটি মন্দিরের প্রধান পুরোহিত। তিনি সাত প্রজন্ম ধরে ভগবান বিষ্ণুকে নৈবেদ্য দিয়ে আসছেন, কিন্তু তাঁর মেয়ে মুরগির মাংস প্রস্তুত করছেন।

৫. হিন্দু পুরোহিতের মেয়ে একটি মুসলিম ছেলের প্রেমে পড়ে, যাকে রমজানে ইফতার করতে যেতে দেখানো হয়েছে। হিন্দু মেয়েকে নামাজ পড়তে উৎসাহিত করা হচ্ছে এটাও দেখানো হয়েছে।

৬. ছবিতে ফারহান নামে একজন শিল্পী বলেছেন যে ভগবান শ্রী রাম, মা সীতা এবং ভগবান লক্ষ্মণ, শিব এবং ভগবান মুরুগানও প্রাণীদের হত্যা করে মাংস খেতেন।

৭. ছবিতে, ফারহান ভগবান শ্রী রামের নির্বাসনের সময় বনের প্রাণীদের হত্যা, তাদের কাটা, তাদের রান্না এবং খাওয়ার কথা বলেছেন।

৮. ফিল্মটিতে একটি ব্রাহ্মণ হিন্দু মেয়েকে মুসলিম ধর্মে প্ররোচিত করা এবং হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণের মিথ্যা তথ্য দিয়ে ভুল ব্যাখ্যা করে ঈশ্বরের অবমাননা দেখানো হয়েছে।

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার