আথিয়া-রাহুলের বিয়েতে অতিথি সংখ্যা ১০০, বৌ-ভাতে ৩০০০, জানুন তাঁদের বিয়ের আরও খুঁটিনাটি

তাঁদের বিয়েতে নিমন্ত্রিত অতিথির তালিকায় রয়েছেন, সলমন খান, শাহরুখ খান, এমএস ধোনি সহ মাত্র ১০০ জন অতিথি।

Share:

নিজস্ব প্রতিনিধি: চারবছর দীর্ঘ সম্পর্কের পর অবশেষে ২৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়ছেন, সুনীল শেঠী কন্যা আথিয়া এবং ক্রিকেটার কে এল রাহুল। তাঁদের বিয়ে নিয়ে অনেকদিন ধরেই জল্পনা-কল্পনা তুঙ্গে। অবশেষে ২৩ জানুয়ারি গাঁটছড়া বাঁধবেন আথিয়া-রাহুল। আথিয়ার বাবা সুনীল শেঠীর খান্দালা ফার্মহাউসে বিয়ে হবে তাঁদের। ২১ জানুয়ারি থেকেই তাঁদের বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে। তিনদিন ধরে চলবে জমকালো সেলিব্রেশন। খবর অনুযায়ী, তাঁদের বিয়েতে নিমন্ত্রিত অতিথির তালিকায় রয়েছেন, সলমন খান, শাহরুখ খান, এমএস ধোনি সহ মাত্র ১০০ জন অতিথি। এছাড়াও আথিয়ার বিয়েতে থাকছে কড়া নিয়ম। কোনও ফোন বা ক্যামেরার অনুমতি নেই। ক্যাটরিনা-ভিকির মতো তাঁরাও বিয়েতে নো-ফোন নীতি আরোপ করেছেন।

জানা গিয়েছে, বিয়ের অতিথিদের তালিকায় আরও থাকবেন, বিরাট কোহলি অনূষ্কা শর্মা, অক্ষয় কুমার, জ্যাকি শ্রফ, টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফ এবং বলিউড ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠা। এছাড়াও তাঁদের বিবাহের বিয়ের মেনু থেকে ভেনু সবেতেই রয়েছে রাজকীয় ছোঁয়া। দক্ষিণী রীতি অনুযায়ী, অতিথিদের কলা পাতার খাবার দেওয়া হবে। আজ বিকেল ৪ টে নাগাদ আথিয়া-রাহুল তাদের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের সান্নিধ্যে বিয়ের পিঁড়িতে বসবেন। জানানো হয়েছে, আচার-অনুষ্ঠান শেষে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ তাঁরা বাইরে এসে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দেবেন। যদিও পুরো বিয়েটি খুব নিঃশব্দে করা হবে। ২১ জানুয়ারি সন্ধ্যায় একটি অন্তরঙ্গ ককটেল পার্টির মাধ্যমে প্রাক-বিবাহের অনুষ্ঠান শুরু হয়েছিল।

২২ জানুয়ারি মেহেন্দি এবং সঙ্গীতের অনুষ্ঠান হয়। এছাড়াও জানানো হয়েছে, বিয়ের পরে, উভয় পরিবার মুম্বই এবং বেঙ্গালুরুতে তাঁদের বন্ধুদের জন্য একটি দুর্দান্ত বিবাহ সংবর্ধনা আয়োজন করবে। এছাড়াও রিপোর্ট অনুসারে, সম্পূর্ন তারকা-খচিত রিসেপশনের আয়োজন করেছেন দুই পরিবার। যেখানে কমপক্ষে ৩০০০ অতিথি উপস্থিত থাকবেন। যার মধ্যে শুধু বলিউড নন, ক্রিকেটমহল, রাজনীতিবিদ ও কয়েকজন শীর্ষস্থানীয় ব্যবসায়িরাও থাকবেন।

আথিয়া শেঠী এবং কেএল রাহুলের প্রেমের গল্প

আথিয়া শেঠির সঙ্গে ক্রিকেটের রাহুলের দেখা হয় ২০১৯ সালে। দেখা হওয়া মাত্রই, তাঁরা বন্ধু হয়ে যায়। এরপরেই মন দেওয়া-নেওয়া শুরু। সুনীল শেঠী শশুর হচ্ছেন। আথিয়া-রাহুলের বিয়েতে শুভেচ্ছা জানিয়েছেন, অজয় দেবগন, শাহরুখ খান, বিবেক অগ্নিহোত্রী-সহ একাধিক তারকা।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়