বিশ্বব্যাপী ১০০০ কোটির দৌড়ে পাঠান, ভারতে ৫০০ কোটি ছুঁই ছুঁই

পাঠান বিশ্বব্যাপী বক্সঅফিস সংগ্রহে ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করতে প্রস্তুত। ভারতেও, ছবিটি অবিশ্বাস্য পারফরম্যান্স করেছে। ১২ ফেব্রুয়ারি রবিবার পাঠানের আয় ছিল, প্রায় সাড়ে ১২ কোটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: শাহরুখ খানের ‘পাঠান’ ঝড় একেবারেই থামার মুডে নেই! গত ২৫ জানুয়ারী পাঠান মুক্তির পর থেকেই গোটা বিশ্বব্যাপী রীতিমতো ঝড় উঠেছে। পাঠান শাহরুখের চারবছর পর পর্দায় প্রত্যাবর্তনকে নিশ্চিত করেছে। এছাড়াও দীপিকা পাড়ুকোনের সঙ্গে শাহরুখের জুটির চারনম্বর সংস্করণ। যাই হোক, মুক্তির আগেই পাঠানের ঘরে ঢুকেছিল প্রায় কোটি কোটি। এছাড়া মুক্তির দিনেও পাঠানের রোজগার ছিল প্রায় আকাশছোঁয়া। ইতিমধ্যেই পাঠান KGF 2, বাহুবলী 2, দঙ্গল, টাইগার জিন্দা হ্যায়-এর বক্সঅফিসের রেকর্ড ভেঙে দিয়েছে। এছাড়াও বলিউডের বিগত কয়েক বছরের ইতিহাসও ভেঙে দিয়েছে পাঠান। বলিউডের ক্ষরা সাম্রাজ্যে আলো ঢুকলো পাঠানের হাত ধরে। দেখতে দেখতে পাঠানের মুক্তি ১৯ দিন হয়ে গেল। প্রেক্ষাগৃহে তিন সপ্তাহ পরেও ছবিটি অনেক ভালো ব্যবসা করছে। বিশ্বব্যাপী ৯৫০ কোটি ছাড়িয়েছে পাঠানের রোজগার। বোঝাই যাচ্ছে, পাঠান বিশ্বব্যাপী বক্সঅফিস সংগ্রহে ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করতে প্রস্তুত। ভারতেও, ছবিটি অবিশ্বাস্য পারফরম্যান্স করেছে। ১২ ফেব্রুয়ারি রবিবার পাঠানের আয় ছিল, প্রায় সাড়ে ১২ কোটি।

পাঠান বক্সঅফিস কালেকশন

২৫ জানুয়ারি মুক্তি পাওয়া পাঠান বক্সঅফিসে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। প্রাথমিক রিপোর্ট অনুসারে, পাঠান ১৯ দিনে বিশ্বব্যাপী প্রায় ৮৯৭ কোটি আয় করেছে। বক্স অফিস ইন্ডিয়া রিপোর্ট করেছে, “পাঠান (হিন্দি) আরেকটি বেঞ্চমার্কের দ্বারপ্রান্তে রয়েছে কারণ এটি মাত্র ১৮ দিনে বিশ্বব্যাপী ৮৯৭ কোটি সংগ্রহ করেছে। গতকালের হিসেবে অনুযায়ী পাঠান সম্ভবত ৯০০ কোটি ছাড়িয়েছে। যে কোনো চলচ্চিত্রের জন্য একটি বিশাল মাপকাঠি হতে পারে পাঠান।” ইতিমধ্যেই কাশ্মীরে হুঁ হুঁ করে বইছে পাঠান ঝড়। শাহরুখের জন্যই কাশ্মীরের মাল্টিপ্লেক্সগুলি দারুণ আশার আলো দেখছে। কারণ প্রায় দু বছর, কাশ্মীরের শ্রীনগরে সিনেমা হলে দর্শকদের ছিটোফোঁটাও নজরে আসেনি। ভারতে পাঠানের মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৪৮৬.৮ কোটি টাকারও বেশি।

পাঠান সম্পর্কে

পাঠানে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। ছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ এবং ব্যাঙ্করোল করেছেন যশ রাজ ফিল্মস। এটি YRF স্পাই ইউনিভার্সের চতুর্থ কিস্তি। তামিল এবং তেলেগু ভাষায় ডাব করা সংস্করণ সহ মুভিটি ২৫ জানুয়ারী, ২০২৩-এ মুক্তি পায়। ছবিটিতে সালমানের একটি বিস্ফোরক ক্যামিও রয়েছে। 

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়