Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৪ দিনেই ৪২৯ কোটি আয়, ‘পাঠান’-এর কাছে হেরে গেল ‘বাহুবলী ২’ ও ‘কেজিএফ ২’

দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত 'কেজিএফ ২' মাত্র ৫ দিনে ২০০ কোটি আয় করেছিল। আর রাজামৌলির 'বাহুবলী ২'-এর হিন্দি সংস্করণ মাত্র ৬ দিনে ২০০ কোটি আয় করেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে গোটা দেশ শাহরুখ-ময়। ২৫ জানুয়ারি পাঠানের রিলিজের পর থেকেই গোটা দেশে একেবারে উৎসবের মরসুম শুরু হয়ে গিয়েছে। অথচ পাঠান রিলিজের আগে দেশজুড়ে একাধিক বিতর্কের জন্ম নিয়েছিল। একাধিক রাজনৈতিক গোষ্ঠী বয়কটের ডাক দিয়েছিল পাঠানকে। কিন্তু সবকিছু অতিক্রম করে অবশেষে একেবারে ধামাকাদার এন্ট্রি নিয়েছে পাঠান। দেশজুড়ে ৫০০০ টি স্ক্রিন এবং বিশ্বের ১০০ টি দেশে মুক্তি পেয়েছে পাঠান। চারবছর পর শাহরুখকে পর্দায় দেখার আনন্দ যে, ভক্তদের মধ্যে উন্মাদনার সৃষ্টি করেছিল, তা পাঠান মুক্তির দিন হলে হলে ভিড় দেখেই প্রমাণিত। যাই হোক, পাঠান মুক্তির দিনেই ৫৫ কোটি আয় করেছিল ছবিটি। দ্বিতীয় দিনে ৭০ কোটি, বিশ্বজুড়ে ২৩৫ কোটি ছুঁয়েছিল পাঠান। তৃতীয়দিনে দেশে পাঠানের আয় একটি কম হলেও গোটা বিশ্বজুড়ে ৩০০ কোটি ছুঁয়েছিল। তবে সব মিলিয়ে দেশে এই মুহূর্তে ২০০ কোটি অতিক্রম করেছে পাঠান।

মাত্র ৪ দিনে, পাঠানের এই সাফল্য, যা কিনা দক্ষিণী ছবি বাহুবলী ২ এবং কেজিএফ ২-কেও ছাপিয়ে নজির সৃষ্টি করেছে। দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত ‘কেজিএফ ২’ মাত্র ৫ দিনে ২০০ কোটি আয় করেছিল। আর রাজামৌলির ‘বাহুবলী ২’-এর হিন্দি সংস্করণ মাত্র ৬ দিনে ২০০ কোটি আয় করেছিল। এবার সবকিছুকে অতিক্রম করে মাত্র ৪ দিনেই ২০০ কোটি টাকা আয় করে নজির গড়ল পাঠান। শুক্রবার পাঠানের আয়ের কিছুটা পতনে চিন্তা বাড়ছিল। অবশেষে শনিবারে পাঠানের আয় মাইলফলক স্পর্শ করল। ৪ দিনে ছবির বিশ্বব্যাপী ব্যবসার পরিমাণ ৪২৯ কোটি টাকা!

শাহরুখের পাওয়ার-প্যাকড অ্যাকশন-ড্রামা এখনও পর্যন্ত সবচেয়ে বড় নন-হলিডে ওপেনিং। যা বক্সঅফিসের সব রেকর্ড একেবারে ভেঙে দিয়েছে। শনিবার পাঠান ভারতে প্রায় ৫২ কোটি আয় করেছে। সুতরাং এই মুহূর্তে দেশে পাঠানের মোট আয় ২১২ কোটি। পাঠান মাত্র ৪ দিনেই ২০০ কোটির ঘর ছুঁল পাঠান। বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ প্রকাশ করেছেন যে, শাহরুখ খানের পাঠান KGF 2 এবং Bahubali 2 কে ছাড়িয়ে গিয়েছে। অন্যদিকে বাণিজ্য বিশেষজ্ঞ রমেশ বালা বলেছেন, পাঠান ইতিমধ্যেই শ্রীলঙ্কা এবং মালয়েশিয়া বাদে প্রতিটি দেশে বছরের ১ নম্বর ভারতীয় চলচ্চিত্র হয়ে উঠেছে। পাঠান মুক্তির আগেই ছবির ৫ দিন আগেই আশ্চর্যজনক অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছিল।

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

সোনারপুর দক্ষিণে কোণঠাসা লাভলি, ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?