আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২৪ ঘন্টা পার, এখন কেমন আছেন ‘চারুলতা’ ?

নিজস্ব প্রতিনিধি: গত শুক্রবারেই শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বঙ্গ ‘চারুলতা’ মাধবী মুখোপাধ্যায়। ২৪ ঘন্টা পার হয়ে গিয়েছে, তবে এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেত্রী? স্বাভাবিকভাবেই তাঁর অসুস্থতার খবরে চিন্তিত সবাই। মূলত, তাঁর শারীরিক জটিলতার কারণেই, গতকাল ভর্তি করা হয়েছিল তাঁকে শহরের উডল্যান্ড হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, আপাততঃ তাঁর শরীরের রক্তে সুগারের মাত্রা বেশি রয়েছে, তা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

তিনি ডা. বিশ্বজিৎ ঘোষ দস্তিদারের চিকিৎসাধীনে রয়েছেন। তবে গতকালের থেকে এখন অনেকটাই সুস্থ নায়িকা। সকালে ব্রেকফাস্ট সেরেছেন। তবে তাঁর শরীরের যে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল, সেই রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত জানা সম্ভব হচ্ছেনা যে, অভিনেত্রীর ঠিক কি হয়েছে। রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়াতেই শুক্রবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন মাধবী মুখোপাধ্যায়।

তবে মাধবীর পরিবার জানিয়েছেন, মূলত তাঁর রুটিন চেকআপের জন্যই অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পাশাপাশি অভিনেত্রীর শ্বাসকষ্টও রয়েছে, তাঁর চিকিৎসাও চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালই বাড়ি ফিরতে পারবেন অভিনেত্রী। বর্তমানে অভিনেত্রীর বয়স ৮০ বছর। দীর্ঘ অভিনয় জীবনে অজস্র ছবিতে কাজ করেছেন অভিনেত্রী, বঙ্গ ফিল্ম ইন্ডাস্ট্রিকে দিয়েছেন একাধিক সুপারহিট চলচ্চিত্র, তাই অভিনেত্রীর শরীর খারাপে স্বাভাবিকভাবেই চিন্তিত গোটা টলিউড মহল থেকে বঙ্গবাসী।

Published by:

Share Link:

More Releted News:

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

‘রাজা শিবাজি’ দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে, স্মৃতিচারণ রীতেশ দেশমুখের

দেড় বছর কাজহীন ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়, বললেন অভিনয়ে ফেরার সংগ্রামের কথা

কোটি টাকার বাংলোয় প্রিয় জায়গা ঘুরে দেখালেন টুইঙ্কল! ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

‘ব্যর্থতা শেষ কথা নয়’, ছেলে জুনায়েদ খানের পাশে বাবা আমির খান

এক সময়ে ঋণের দায়ে জর্জরিত ছিলেন, এখন করণভীরের সম্পত্তি টেক্কা দেবে শাহরুখকেও!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ