চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৩০০ জন ডান্সার নিয়ে ২৫ দিন শ্যুটিং, থাকছে আরও চমক

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই প্রকাশিত হয়েছে, বহু প্রতীক্ষিত তামিল চলচ্চিত্র ‘Ponniyin Selvan’ এর ট্রেলর। ঐতিহাসিক চোল সাম্রাজ্যের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে এই ছবি। এই ঐতিহাসিক চলচ্চিত্রের নির্মাতা হলেন মণি রত্নম। সম্প্রতি, একটি অনুষ্ঠানের মাধ্যমে এই ছবির গ্র্যান্ড ট্রেলার প্রকাশিত হয়েছে, যা দর্শকদের দ্বারাও ব্যাপক প্রশংসিত হয়েছে। দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। শোনা গিয়েছে, এই ছবিটি ‘Ponniyin Selvan’ নামের মহাকাব্যটির একটি খন্ডের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে, যার লেখক ছিলেন কল্কি। ছবিটি ৩০ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। যেখানে অভিনয় করছেন, তামিল সুপারস্টার বিক্রম, কার্তি, ঐশ্বর্য রাই বচ্চন, ত্রিশা এবং জয়ম রবি।

সম্প্রতি, এই ছবির বিষয়ে একটি আকর্ষণীয় তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে ‘PONNIYIN SELVAN’ এর টাইটেল গানটি তৈরি করতে প্রায় ২৫ দিন সময় লেগেছে। আর এই গানে পারফর্ম করেছেন ৩০০ জন নৃত্যশিল্পী। Ponniyin Selvan- এর এই গানটি একটি জমকালো স্কেলে তৈরি করা হয়েছে। পাশাপাশি এই ছবির ভিজ্যুয়ালগুলিও দর্শনীয়। প্রায় দুই বছর ধরে তৈরি করা হয়েছে এই ছবি। ২০২১ সালের সেপ্টেম্বরে এই ছবির শ্যুটিং সম্পূর্ণ হয়েছিল৷ গোটা ভারত জুড়েই এই ছবির শ্যুটিং হয়েছিল৷ সম্প্রতি, ছবিটির একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, এই ছবির নায়ক-নায়িকা প্রায় ৩০০ জন ডান্সারের সঙ্গে এই ছবির একটি অসাধারণ গানের শ্যুটিং করেছেন। এমনকী একটি গানের শ্যুটিং করতেই প্রায় ২৫ দিনের বেশি সময় লেগেছে।

জানা গিয়েছে, এক দশক ধরে এই ছবিটি তৈরি করার স্বপ্ন দেখেছেন পরিচালক মণি রত্নম, তাঁর স্বপ্নের প্রকল্প এটি। তিনি বেশ কয়েকবার চলচ্চিত্রটি তৈরি করার চেষ্টা করলেও, বাজেট এবং কাস্টিং সীমাবদ্ধতার কারণে তাঁর পরিকল্পনা কখনই বাস্তবায়িত হয়নি। গোটা বিশ্বব্যাপী এই ছবিটি মুক্তি পাবে আগামী ৩০ সেপ্টেম্বর। এছাড়া PS-1 তামিল, হিন্দি, তেলেগু, কন্নড় এবং মালায়ালাম ভাষায় মুক্তি পাবে। ছবিতে ঐশ্বর্য, লক্ষ্মী, শোভিতা ধুলিপালা, প্রভু, আর শরৎকুমার, বিক্রম প্রভু, প্রকাশ রাজ, রহমান এবং আর পার্থিবনও রয়েছেন। সুবাস্কারনের লাইকা প্রোডাকশন দ্বারা উপস্থাপিত, PS-1-ছবিটিকে যৌথভাবে প্রযোজনা করেছে মাদ্রাজ টকিজ এবং লাইকা প্রোডাকশন আর ছবিতে সংগীত দিয়েছেন এ আর রহমান।

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ