আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভক্তদের চাহিদা পূরণে পাঠানের আরও ৩০০ টি স্ক্রিন সংখ্যা বাড়ানো হল

নিজস্ব প্রতিনিধি: ২৫ জানুয়ারি গোটা বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে পাঠান। চারবছর ভক্তদের দীর্ঘ অপেক্ষা করিয়ে অবশেষে মুক্তি পেল ধরা দিলেন বাদশা। মুক্তির আগে গোটা দেশজুড়ে একাধিক বিতর্কের সূত্রপাত হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীর আশ্বাসে শেষমেশ বিতর্ক থেমেছে। কিছু কিছু জায়গায় বিরোধী দল পাঠান মুক্তিকে কেন্দ্র করে একাধিক উপায়ে সামনে আনে। কিন্তু শেষমেষ সেন্সর বোর্ডের নির্দেশে একাধিক দৃশ্য কাটছাঁট করে অবশেষে মুক্তি পেল পাঠান। মুক্তির আগেই কয়েক কোটি টিকিট বিক্রি হয়ে গিয়েছিল পাঠানের। আজ সকাল সকাল প্রেক্ষাগৃহে জমেছে হাজার হাজার ভক্তের ভিড়, কোথাও কোথাও হাউসফুল আবার কোথাও কোথাও চলেছে ভক্তদের সেলিব্রেশন।

এক একটি প্রেক্ষাগৃহে লাগাতার শোয়েও কুল করা যাচ্ছেনা। ভক্তদের চাহিদা যেন মিটছে না। তাই পাঠান উদ্বোধনী দিনে আরেকটি রেকর্ড গড়ল। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানাচ্ছেন যে, প্রথম দিনেই আরও ৩০০ টি শো যুক্ত হয়েছে। গোটা বিশ্বব্যাপী ৮০০০ স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে পাঠান। এর মধ্যে ২৫০০টি বিদেশে রয়েছে। স্পাই থ্রিলার তারকা শাহরুখ খানের সঙ্গে ছবিতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। এদিন তরণ আদর্শ টুইটে বলেছেন, “অভূতপূর্ব, পাঠান শো বেড়েছে, স্ক্রিন কাউন্ট সর্বকালের সর্বোচ্চ। প্রথম শোয়ের পরই প্রদর্শকদের দ্বারা ৩০০ টি শো বাড়ানো হয়েছে। মোট স্ক্রিন সংখ্যা এখন বিশ্বব্যাপী ৮০০০। তার মধ্যে ভারতে ৫৫০০ স্ক্রীন, বিদেশী: ২৫০০ স্ক্রীন।”

পাঠানের প্রথম দিনের অগ্রিম বুকিংয়ের সংখ্যা ছাড়িয়েছে মোট ৫.৫ লক্ষ। দ্বিতীয় স্থানে রয়েছে Bahubali 2। সিদ্ধার্থ আনন্দ দ্বারা পরিচালিত, প্রযোজক যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ পাঠান। শাহরুখ খানকে শেষ দেখা গিয়েছিল, ২০১৮ সালের জিরোতে। পাঠানে RAW এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন শাহরুখ৷ পাঠানের বিপরীতে দীপিকা পাড়ুকোন অভিনয় করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

‘রাজা শিবাজি’ দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে, স্মৃতিচারণ রীতেশ দেশমুখের

দেড় বছর কাজহীন ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়, বললেন অভিনয়ে ফেরার সংগ্রামের কথা

কোটি টাকার বাংলোয় প্রিয় জায়গা ঘুরে দেখালেন টুইঙ্কল! ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

‘ব্যর্থতা শেষ কথা নয়’, ছেলে জুনায়েদ খানের পাশে বাবা আমির খান

এক সময়ে ঋণের দায়ে জর্জরিত ছিলেন, এখন করণভীরের সম্পত্তি টেক্কা দেবে শাহরুখকেও!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ