চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রামমন্দির উদ্বোধনে আমন্ত্রিত অমিতাভ বচ্চন থেকে আম্বানি-সহ ৩০০০ ব্যক্তিত্ব

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে গোটা দেশ মুখিয়ে রয়েছেন অযোধ্যার রাম মন্দির প্রকল্প নিয়ে। বর্তমানে মন্দির তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে আগামী ২২ জানুয়ারিতে অযোধ্যায় রামমন্দিরের শুভ উদ্বোধন। যেটি হবে ২০২৪ সালে দেশবাসীদের জন্যে স্পেশাল উপহার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। ইতিমধ্যেই রামমন্দিরের অভিষেক অনুষ্ঠানের জন্য অতিথিদের সংখ্যা তৈরি হয়ে গিয়েছে। জানা গিয়েছে, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র, অযোধ্যায় বিশাল মন্দির নির্মাণের তত্ত্বাবধানকারী ট্রাস্ট, রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ৩,০০০ ভিভিআইপি-সহ ৭,০০০ জনকে আমন্ত্রণ জানাবেন। যেখানে থাকবেন দেশের রাজনীতি, ব্যবসা, খেলাধুলা, মিডিয়া এবং চলচ্চিত্র-সহ দেশের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, তিনি রাম মন্দিরের (পিটিআই) গর্ভগৃহে আচার অনুষ্ঠান করবেন।

এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক মন্দিরের একজন ঘনিষ্ঠ সদস্য জানিয়েছেন, “অতিথির তালিকায় থাকতে পারেন ক্রিকেট কিংবদন্তি সচীন তেন্ডুলকার, ব্যাটসম্যান বিরাট কোহলি, অভিনেতা অমিতাভ বচ্চন, শিল্পপতি রতন টাটা (টাটা গ্রুপের চেয়ারম্যান), মুকেশ আম্বানি (রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান) এবং গৌতম আদানি (আদানি গ্রুপের চেয়ারপারসন)।” এছাড়াও ট্রাস্টের খবর অনুযায়ী, টেলিভিশন পর্দার রাম অরুণ গোভিল এবং দীপিকা চিখালিয়াও আমন্ত্রিত থাকবেন। যারা রামানন্দ সাগরের ১৯৮৭ সালের টেলিভিশন সিরিয়াল রামায়ণে রাম এবং সীতার ভূমিকায় অভিনয় করে দেশবাসীর চোখে পর্দার রাম-সীতা হয়ে গিয়েছেন। যাদের ছাড়া রাম-সীতার চরিত্র একেবারেই মানায় না বলে ধারণা দেশবাসীর। যোগব্যায়াম প্রশিক্ষক রামদেবকেও আমন্ত্রণ জানানো হবে জানা
গিয়েছে। এছাড়াও থাকবেন বড় মিডিয়া হাউসের মালিক এবং সিনিয়র সাংবাদিকরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি অনুষ্ঠানের প্রধান অতিথি হবেন, প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সময় ১২.৩০ মিনিট নাগাদ তিনি রাম মন্দিরের গর্ভগৃহে আচার অনুষ্ঠান করবেন বলে জানি গিয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন বাগওয়াতও মোদির সঙ্গে মঞ্চ ভাগাভাগি করবেন। এছাড়াও ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই সাংবাদিকদের বলেছেন, “ট্রাস্ট ৫০ টি বিদেশী দেশ থেকে একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানাবেন। রাম মন্দির আন্দোলনে প্রাণ হারিয়েছেন এমন কর সেবকদের পরিবারকেও আমন্ত্রণ জানাবে। বিজ্ঞানী, বিচারক, লেখক ও কবিদেরও আমন্ত্রণ পাঠানো হয়েছে।” মন্দিরের ট্রাস্ট এক বিবৃতিতে বলেছে, চার শঙ্করাচার্যই (চারটি প্রধান হিন্দু মঠের প্রধান) অনুষ্ঠানে বিশেষ অতিথি হবেন। অন্যান্য সাধু, ধর্মীয় নেতা, প্রাক্তন বেসামরিক কর্মচারী, প্রাক্তন সেনা কর্মকর্তা, আইনজীবী এবং সঙ্গীতজ্ঞদেরও আমন্ত্রণ পাঠানো হচ্ছে। অনুষ্ঠানের আগে আমন্ত্রিতদের সঙ্গে একটি লিঙ্ক শেয়ার করা হবে বলে ট্রাস্টের একজন সদস্য জানিয়েছেন। “একবার তারা লিঙ্কের সঙ্গে নিবন্ধন করলে, একটি বার কোড তৈরি হবে। এই বার কোড এন্ট্রি পাস হিসাবে কাজ করবে। উল্লেখ্য, দীর্ঘ সংগ্রামের পর, শ্রী রাম জন্মভূমিতে মন্দির নির্মাণের শুরু হয়েছিল। গর্ভগৃহে রাম লালার নতুন মূর্তি প্রতিষ্ঠিত হবে। এই মূহুর্তে সবাই মহান ঐতিহাসিক দিনটির অপেক্ষা করছেন।

Published by:

Share Link:

More Releted News:

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

যুদ্ধ শেষ হলেও ভারতে জ্বালানি সঙ্কট মিটতে সময় লাগতে পারে ৪ বছর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ