বিয়ে না করেও ৪৯ বছরে মা হচ্ছেন আমিশা, বাবা কে?

মা হতে চলেছেন আমিশা প্যাটেল। অবশ্য এখনও অবিবাহিতা ৪৯ বছরের এই অভিনেত্রী। তবুও মা হতে চলেছেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: মা হতে চলেছেন আমিশা প্যাটেল। অবশ্য এখনও অবিবাহিতা ৪৯ বছরের এই অভিনেত্রী। তবুও মা হতে চলেছেন? যদিও বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে, বিয়ের আগে অভিনেত্রীদের ‘গর্ভবতী’ হয়ে যাওয়া! বলিউডের একাধিক অভিনেত্রী গর্ভবতী হওয়ার পরেও বিয়ের পিঁড়িতে বসেছেন। তার মধ্যে আলিয়া ভাটও রয়েছেন। যিনি রণবীর কাপুরকে বিয়ে করার দু’মাস পরেই গর্ভাবস্থার ঘোষণা দিয়েছিলেন। তবে কী আমিশাও এমন কোনও ঘটনা ঘটালেন? কিন্তু অভিনেত্রীর প্রেমিক কে, কে তাঁর সন্তানের বাবা? এমনটাই প্রশ্ন ঘোরাফেরা করছে তো?

আসলে এসব গুঞ্জনের জন্যে অভিনেত্রীর একটি ছবি দায়ী। যেখানে পোশাকের ফাঁকে স্পষ্ট আমিশার বেবি বাম্প। দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রের বাইরে ছিলেন আমিশা পাটেল। গতবছর ‘গদর 2’-এর মাধ্যমে কামব্যাক করেছেন তিনি। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তিনি। নিজের জীবনের নানা মূহুর্তের আপডেট দেন অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে সবুজ মনোকিনিতে ধরা দিয়েছিলেন আমিশা। তার উপর দিয়ে তিনি একটি সাদা ওভার সাইজড শার্ট পরেছিলেন। চুল খোলা ছিল তাঁর, টুপি পরেছিলেন। লিপস্টিক এবং চোখে কাজল পরে লুকটি সম্পন্ন করেছিলেন তিনি। সেই পোশাকের ফাঁকেই অভিনেত্রীর পেট ফোলা দেখা যাচ্ছিল। তাতেই সকলে ভেবেছেন গর্ভবতী আমিশা।

 

 

View this post on Instagram

 

A post shared by Ameesha Patel (@ameeshapatel9)

অবশ্য তারকাদের ওভারসাইজড পোশাক বা পেটে একটু ফোলাভাব দেখা গেলেই জল্পনা শুরু হয়ে যায় যে, তাঁরা গর্ভবতী। কিন্তু মোটা হয়ে গেলেও যে, পেট ও আকার বেড়ে যায় অভিনেত্রীদের, তা মেনে নিতে পারেন না ভক্তরা। কারণ দর্শকদের চোখে চলচ্চিত্র অভিনেত্রী মানেই ছিমছাম চেহারা। আমিশার ক্ষেত্রেও তাই হয়েছে। মোটা হয়ে গিয়েছেন তিনি। অথচ সোশ্যাল মিডিয়ায় নানারকম মন্তব্যে ভরে গিয়েছে। কেউ কেউ অভিনেত্রীকে জিজ্ঞাসা করেছেন যে, বিয়ে ছাড়াই মা হচ্ছেন নাকি আমিশা? আবার কেউ জিজ্ঞাসা করেছেন, এই বয়সে মা হতে তিনি কি IVF পদ্ধতি বাছলেন? তবে কিছু নেটিজেন আমিশার পক্ষে কথা বলেছেন। জানিয়েছেন, আসলে অভিনেত্রীর ছবিটা তোলাই ঠিক হয়নি। তাই তাঁকে গর্ভবতী মনে হচ্ছে। আদতে এসব কিছুই নয়! তবে এ ব্যাপারে আমিশা কোনও প্রতিক্রিয়া জানান নি। কিছুদিন আগেই এক ব্যবসায়ীর সঙ্গে অভিনেত্রীর নাম জড়িয়ে ছিল। তাঁর সঙ্গেই এখন প্রেমের গুঞ্জন চলছে অভিনেত্রীর।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল