‘চুমু খাওয়া নিয়ে এত বিতর্ক কেন?’,‘লক আপ’-এ শ্রেয়ার অভিযোগের পর মুখ খুললেন রাম কাপুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেতা রাম কাপুরকে নিয়ে বেশ কিছু দিন ধরেই আলোচনা চলছে। ‘লক আপ’-এর মঞ্চে তাঁর প্রাণবন্ত  এবং খোলামেলা স্বভাব দর্শকদের নজর কেড়েছিল। কিন্তু সেই অনুষ্ঠানের মধ্যেই তাঁর আচরণ নিয়ে আপত্তি জানান শ্রেয়া কলরা। রামের বার বার চুম্বনে তিনি অস্বস্তি বোধ করেছিলেন বলে অভিযোগ করেন শ্রেয়া। এর পরেই সমাজমাধ্যমে শুরু হয় বিতর্ক। নানা মন্তব্যের পাশাপাশি সমালোচনার মুখেও পড়তে হয় অভিনেতাকে।

এ বার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন রাম কাপুর। নয়নদীপ রক্ষিতকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, তাঁর আচরণ কেউ অন্য ভাবে নিলে তা নিয়ে তিনি মাথা ঘামাতে রাজি নন। নিজের স্বভাবও কারও জন্য বদলাতে চান না তিন্ললে রামের কথায়, ‘লক আপ’-এ শ্রেয়া তাঁর সঙ্গে কথা বলেছিলেন। তাঁকে নিয়ে কথা বলার পিছনে শ্রেয়ার কোনও খারাপ উদ্দেশ্য ছিল না বলেও জানিয়েছিলেন অভিনেত্রী। রামের দাবি, ‘’আমি আমার কর্মজীবনের শুরু থেকেই এমন। কারও ভুল বোঝাবুঝির জন্য নিজেকে বদলাব না।’

আরও পড়ুনঃ সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

প্রায় ২৭ বছরের অভিনয় জীবনের প্রসঙ্গও টেনে আনেন রাম। তাঁর বক্তব্য, এত বছরের কর্মজীবনে কোনও অভিনেত্রী তাঁর আচরণ নিয়ে প্রশ্ন তোলেননি। তাই কে কী বলছেন, তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন তিনি। এই বিতর্কে আর সময় নষ্ট করতে চান না অভিনেতা। রামের কথায়, জীবন খুব দ্রুত এগিয়ে চলেছে। তাই বিতর্কে আটকে না থেকে জীবনের ভাল দিকগুলির দিকেই মন দিতে চান তিনি। তাঁর স্পষ্ট বার্তা সমালোচনা থাকুক, কিন্তু নিজের মতোই থাকবেন রাম।

কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মামলা, দ্রুত শুনানির আবেদন হাইকোর্টে

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…