এই মুহূর্তে

‘আমাদের শোওয়ার ঘর আলাদা’, ৬৬ বছরে বিয়ে, দ্বিতীয় বিবাহিত জীবন কেমন চলছে বুশরার?

নিজস্ব প্রতিনিধি: তারকাদের পেশাগত জীবনের বাইরে ব্যক্তিগত জীবন সর্বদা চর্চায় থাকে সোশ্যাল মিডিয়ায়। সেটাই তখন নেটপাড়ার মুচমুচে গসিপ হয়ে যায়। বছর তিনেক আগে ৬৬ বছরে বিয়ে করে তাক লাগিয়ে দিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি অভিনেত্রী বুশরা আনসারি। যিনি তাঁর শক্তিশালী অভিনয়ের জন্য বিশ্বব্যাপী বিনো দন মহলে পরিচিত। ব্লকবাস্টার পাকিস্তানি চলচ্চিত্রের পাশাপাশি ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। কিন্তু তাঁর পেশাগত জীবনের থেকেও ব্যক্তিগত জীবন বেশি চর্চিত। বুশরা আনসারির বয়স এখন ৬৯ বছর। বছর তিনেক আগে পাকিস্তানি অভিনেতা ইকবাল হুসেনকে দ্বিতীয়বার বিয়ে করে সবাইকে অবাক করে দিয়েছিলেন বুশরা। তখন তাঁর বয়স ছিল ৬৬ বছর।

যদিও বুশরার থেকে ইকবাল অনেকটাই ছোট। তবুও সুখী সংসার করছেন তাঁরা। দ্বিতীয় স্বামীর সঙ্গে সম্পর্ক কেমন বুশরার, সেই নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন বুশরা আনসারি। যেখানে তিনি তাঁর শোবার ঘরের গোপন কথাও প্রকাশ করেছেন। দ্বিতীয় বিবাহিত জীবনের বিষয়ে বুশরা আনসারি জানিয়েছেন, ‘সবচেয়ে ভাল দিক হল আমাদের শুরু থেকেই আলাদা শোওয়ার ঘর রয়েছে। তাই কারও সঙ্গে ওঠা বা বসার ঝামেলা নেই। কারও নাক ডাকাও কাউকে বিরক্ত করে না। আমাদের আলাদা শোবার ঘরের কারণে, কারও শব্দ কাউকে বিরক্ত করে না। আমার স্বামী সকালে উঠে ইসলামা বাদে কাজে চলে যান। আমিও কাজের জন্য বাইরে যাই, তাই আমরা খুব একটা দেখা করতে পারি না। আমার স্বামীর কোনও অগোছালো খাবারের অভ্যাস নেই। আমার স্বামী খুব সুখী মানুষ। আমাদের সম্পর্ক ভালই চলছে।’

প্রসঙ্গত ৩৬ বছর সংসারের পর তিনি তাঁর প্রথম স্বামীর থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। তিনি ১৯৭৮ সালে প্রথম বিয়ে করেছিলেন। ২০১৪ সালে প্রথম স্বামীকে ডিভোর্স দেন। বিবাহবিচ্ছেদের পর, তিনি ৬৬ বছর বয়সে পুনরায় বিয়ে করে বিনোদন মহলে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তাঁকে নিয়ে তীব্র সমালোচনা চলেছিন, কিন্তু তিনি কখনও পাত্তা দেননি। তিনি নিজের শর্তে জীবনযাপনে বিশ্বাসী। বুশরার দ্বিতীয় স্বামী ইকবাল হুসেনও বিবাহ বিচ্ছিন্না। তবে তাঁদের বয়সের ব্যবধান কখনও তাঁদের সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়নি। তারা তাদের একাকীত্বের মধ্যে হাত ধরেছিল এবং এখন একসঙ্গে সুখী জীবনযাপন করছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আচমকাই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত বরুণ ধাওয়ানের, কিন্তু কেন?

বাবা হলেন অভিনেতা রণদীপ হুডা, লিনের কোলে পুত্র এল না কন্যা?

দিল্লির ব্যস্ত রাস্তায় হেলমেট ছাড়া বাইক স্টান্ট, ফের আইনি বিপাকে ‘বিগবস’-খ্যাত আজাজ খান

কিয়ারা বাদ, পর্দায় ‘মধুবালা’ হচ্ছেন অনিত পড্ডা, কিংবদন্তির বায়োপিকে নয়া চমক

অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না শিল্পার ছবি-কন্ঠস্বর, অভিনেত্রীকে রক্ষা কবচ দিল হাইকোর্ট

শুভমন গিলের নাম ব্যবহার করে খ্যাতি চাইছেন? কী উত্তর দিলেন ঋদ্ধিমা পণ্ডিত?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ