বাবা হলেন অভিনেতা রণদীপ হুডা, লিনের কোলে পুত্র এল না কন্যা?

বাবার জন্মদিনেই বাবা হলেন রণবীর হুডা। অভিনেতা ও লিনের সংসারে এল কন্যাসন্তান। ইনস্টাগ্রামে একরত্তির ছবি শেয়ার করে সুখবর দিলেন 'হাইওয়ে' অভিনেতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অপেক্ষার অবসান! বাবার জন্মদিনেই বাবা হলেন রণবীর হুডা। অভিনেতা ও লিনের সংসারে এল কন্যাসন্তান। ইনস্টাগ্রামে একরত্তির ছবি শেয়ার করে সুখবর দিলেন ‘হাইওয়ে’ অভিনেতা। আজ, মঙ্গলবার (১০ মার্চ) মা হলেন লিন। বিয়ের ৩ বছরের মাথায় পরিবার পূর্ণ হল অভিনেতার। আজ সকালেই স্ত্রীর হাসপাতালে ভর্তির ঝলক শেয়ার করেছিলেন অভিনেতা। তখনই বোঝা গিয়েছিল আজই নতুন অতিথি আসছে তাঁদের পরিবারে। দুপুর গড়াতেই ভক্তদের সুখবর দিলেন অভিনেতা। দিন কয়েক আগেই স্ত্রীর সঙ্গে মেটারনিটি ফটোশুটের ছবি শেয়ার করেছিলেন অভিনেতা।

তা ভক্তদের পছন্দও হয়েছিল। কাকতালীয়ভাবে আজই রণবীর হুডা বাবার জন্মদিন, আর দাদুর জন্মদিনেই নাতনির জন্ম হল। সুতরাং আজ রণবীর হুডার পরিবারে দ্বিগুণ সেলিব্রেশন হচ্ছে। দম্পতি ইনস্টাগ্রামে খবরটি শেয়ার করে লিখেছেন, ‘দাদু আর নাতনির জন্মদিনের শুভেচ্ছা। আজ, আমি বাবা হওয়ার সঙ্গে সঙ্গে, তোমার প্রতি আমার কৃতজ্ঞতা আরও গভীর হয়েছে, বাবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, লিন, আমাকে বাবা করার জন্য এবং আমাদের ছোট্ট মেয়েটিকে এই পৃথিবীতে আনার জন্য তোমাকে ধন্যবাদ।’ জন্মের ঘোষণার ঠিক একদিন আগে, সোমবার, রণদীপ এবং লিন সোশ্যাল মিডিয়ায় মাতৃত্বের ছবিগুলির একটি সিরিজ শেয়ার করে ছিলেন। ছবিগুলি একটি শান্ত এবং স্নিগ্ধ ছিল। কোনও রকমের খোলামেলা পোশাক ছাড়াই লিন ফটোশুট সেরেছিলেন। যেখানে তাঁর বেবি বাম্প স্পষ্ট ছিল।

 

 

View this post on Instagram

 

A post shared by Randeep Hooda (@randeephooda)

রণদীপ হুডা এবং লিন লাইশরামের প্রথম দেখা হয়েছিল প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহের মোটলি থিয়েটার গ্রুপে থিয়েটারে কাজ করার সময়। তাঁদের বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয়েছিল। কোভিড-১৯ লকডাউনের সময় থেকে তারা দুজন একসঙ্গে থাকতে শুরু করেন। এবং ২০২২ সালে সোশ্যাল মিডিয়ায় তাঁদের সম্পর্কে সিলমোহর দেন। এরপর ২০২৩ সালের ২৯ নভেম্বর মণিপুরের ইম্ফলে লিনের সাংস্কৃতিক শিকড়কে সম্মান জানিয়ে ঐতিহ্যবাহী মেইতেই (মণিপুরী) প্রথায় বিয়ে সারেন রণদীপ এবং লিন। স্থানীয় রীতিনীতি এবং পোশাক অনুসরণ করে তাঁদের অন্তরঙ্গ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল, এরপর দম্পতি পরে মুম্বইতে একটি রিসেপশনের আয়োজন করেছিলেন। যেখানে তাঁদের চলচ্চিত্র শিল্পের বন্ধুবান্ধব এবং সহকর্মীরা উপস্থিত ছিলেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের