টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

জানা গিয়েছে, শুটিং চলাকালীনই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন 'অষ্টবিনায়ক ফিল্মস'-এর যুক্ত ওই প্রযোজক দীপঙ্কর দাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু, কেটে গিয়েছে ২২ দিন। অভিনেতার মৃত্যুর পর টলিউড দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছে। এখনও নিখোঁজ টলিউডপরিচালক উৎসব মুখোপাধ্যায়। এমন পরিস্থিতিতে টলিপাড়ায় আচমকাই এক প্রযোজকের মৃত্যুর খবর পাওয়া গেল। জানা গিয়েছে, শুটিং চলাকালীনই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন ‘অষ্টবিনায়ক ফিল্মস’-এর যুক্ত ওই প্রযোজক দীপঙ্কর দাস। এরপর তড়িঘড়ি কাছের এক হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি, তাঁকে মৃত ঘোষণা করা হয়।

জানা যায়, সম্প্রতি ‘পরবর্তী স্টেশন বেগুনকোদর’ নামে একটি ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন দীপঙ্কর। প্রিয়দর্শিনী দাস মজুমদারের সঙ্গে যৌথভাবে এই ছবিটির প্রযোজনা করছিলেন তিনি। ছবির পরিচালকের ভূমিকায় রয়েছেন সুচন্দ্রা ভানিয়া আর চন্দ্রোদয় পাল। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন সোহম মজুমদার। তাঁর সঙ্গে শান্তিলাল মুখোপাধ্যায়ও অভিনয় করছিলেন। জানা গিয়েছিল, সোহমের সঙ্গে জুটিতে ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করতে পারেন রুকমা রায়। এই মুহূর্তে শহরে ছবির শুটিং চলছে। তারই মধ্যে এমন খবরে শোকের পরিবেশের সৃষ্টি হল। প্রযোজকের আচমকা মৃত্যুতে যেন মাথায় বাজ ভেঙে পড়েছে ছবির টিমের।

গত ২৯ মার্চ থেকে তালসারিতে শুটিংয়ে গিয়ে আকস্মিক মৃত্যু হয়েছে রাহুলের। যে ঘটনায় রীতিমতো তোলপাড় পড়ে যায় টলিউডে। তারপরই আরও এক অভিনেতার মৃত্যুর খবর আসে। সেই ঘটনার পর অভিনেতা উত্‍সব মুখোপাধ্যায় নিখোঁজ হয়ে যান। তিন সপ্তাহ কেটে গেলেও এখনও তাঁর খোঁজ মেলেনি। পুলিশের তরফে এখনও সেই রহস্যের কিনারা করা সম্ভব হয়নি। রাহুলের মৃত্যুতে নিরাপত্তার দাবিতে টলিউডে কর্মবিরতি ডাক দিয়েছিলেন শিল্পীরা। এর মধ্যেই প্রযোজকের হঠাত্‍ মৃত্যুর খবরে টলিপাড়ায় অনেকেই বিস্মিত। গত ২১ এপ্রিল সকালে শুটিং শুরু হয়েছিল। কিন্তু প্রযোজকের মৃ্ত্যুর কারণে ছবির পরের অংশের শুটিং বাতিল করা হয়। ছবির একটা অংশের শুটিং এর আগে শহরের বাইরে হয়েছে।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা