ভারত-পাক যুদ্ধের আবহে ‘সিতারে জমিন পার’ ট্রেলার লঞ্চ স্থগিত করলেন আমির

সীমান্তের ঘটনাবলী এবং দেশব্যাপী সতর্কতার কথা বিবেচনা করে, আমির সিতারে জমিন পার-এর ট্রেলার মুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বলিউড চলচ্চিত্র শিল্পকেও প্রভাবিত করেছে। ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানের কোপ পড়েছে পাকিস্তানের উপর। এরপর থেকেই ভারতের উপর পাল্টা আত্মঘাতী হামলা চালাচ্ছে পাকিস্তান। গত ৮ মে ভারতের পশ্চিম অঞ্চলের রাজ্যগুলির উপর একাধিক ক্ষেপণাস্ত্র-মিসাইল ছুঁড়েছে পাকিস্তান। যদিও এর পাল্টা জবাব দিয়েছে ভারত। সবগুলি মিসাইল নিষ্ক্রিয় করে দিয়েছে। যাই হোক, পাকিস্তানের হামলার আতঙ্কের মধ্যে একাধিক বিমানবন্দর বন্ধ হয়েছে। বিদেশের একাধিক কনসার্ট বাতিল করেছে বলিউড তারকারা। যার মধ্যে রয়েছেন সলমান খান, শ্রেয়া ঘোষাল, ঊষা উত্থুপ, অরিজিৎ সিংহ-সহ একাধিক তারকা। পাশাপাশি রাজকুমার রাওয়ের ‘ভুল চুক মাফ’-এরও প্রেক্ষাগৃহে মুক্তি বাতিল করা হয়েছে এবং আমাজন প্রাইমে এটির স্ট্রিমিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ আবহে আমির খানও তাঁর আসন্ন ছবি ‘সিতারে জমির পার’ ট্রেলার লঞ্চ স্থগিত করেছেন। গত ৮ মে ‘সিতারে জমিন পার’ ট্রেলার লঞ্চের কথা ছিল। আমিরের প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “সীমান্তের ঘটনাবলী এবং দেশব্যাপী সতর্কতার কথা বিবেচনা করে, আমির সিতারে জমিন পার-এর ট্রেলার মুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আমাদের সশস্ত্র বাহিনীর সাহসী যোদ্ধাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি মনে করেন এই সময়ে ঐক্য এবং সংযমের সঙ্গে প্রতিক্রিয়া জানানো গুরুত্বপূর্ণ।”

তবে গত মাসেও ছবির ট্রেলার লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার কারণে নির্মাতারা এটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এমনকী হামলার কারণে, অভিনেতা মুম্বইতে তাঁর ছবি আন্দাজ আপনা আপনা-এর প্রিমিয়ারেও যোগ দেননি। আরএস প্রসন্ন পরিচালিত ‘সিতারে জমিন পার’ চলচ্চিত্রে আমির ও জেনেলিয়া দেশমুখ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। ২০ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। ২০১৮ সালের স্প্যানিশ ছবি ক্যাম্পিওনসের আনুষ্ঠানিক রূপান্তর এটি। কলেজে একজন অহংকারী বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করছেন আমির। এই ছবিতে ১০ জন নবাগত অভিনয় করছেন- আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনসালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমনমিশ্র এবং সিমরন মঙ্গেশকর৷ সিতারে জমিন পার ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত তারে জমিন পার-এর একটি আধ্যাত্মিক সিক্যুয়েল, যেখানে আমির এবং দারশীল সাফারি মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। এই ছবিটি দিয়ে আমিরের পরিচালনায় আত্মপ্রকাশ ঘটেছিল।

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল