আমিরের ‘সিতারে জমিন পর’-এর মুক্তি নিয়ে জটিলতা, আচমকা কি ঘটল?

সেন্সর বোর্ডে সমস্যার মুখোমুখি হয়েছে এই ছবিটি। কারণ মুক্তির দোরগোড়ায় এসে এখনও সিনেমাটি সেন্সর বোর্ডের শংসাপত্র পায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘লাল সিং চাড্ডা’-র ব্যর্থতার পর অভিনয় থেকে বিরতি ঘোষণা করেছিলেন আমির খান। বক্সঅফিসে ছবিটি ব্যাপক সমালোচিতও হয়েছিল। সেই কারণেই অভিনয় ছাড়ার পরিকল্পনা করেছিলেন সুপারস্টার। কিন্তু তার দিন কয়েক বাদেই মত বদলে নতুন ছবি ‘সিতারে জমিন পর’-এর ঘোষণা দেন আমির খান। যেটি তাঁর ২০০৭ সালের ‘তারে জমিন পর’-এর সিক্যুয়াল। কিন্তু ছবির কাহিনী ভিন্ন হবে। আগামী ২০ জু্ন ছবি মুক্তির কথা ছিল। কিন্তু এখন মনে হচ্ছে, সেন্সর বোর্ডের (CB FC) ছাড়পত্র না মেলার কারণে ছবির মুক্তি বিলম্ব হতে পারে। ইতিমধ্যেই ‘সিতারে জমিন পর’-এর ট্রেলার, টিজার, গান দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। তাই আমির খানকে পর্দায় দেখার জন্যে আর অপেক্ষা করতে পারছেন না ভক্তরা। কিন্তু এর মধ্যেই খারাপ খবর। সেন্সর বোর্ডে সমস্যার মুখোমুখি হয়েছে এই ছবিটি। কারণ মুক্তির দোরগোড়ায় এসে এখনও সিনেমাটি সেন্সর বোর্ডের শংসাপত্র পায়নি।

সেই কারণেই সিবিএফসির সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছবির নির্মাতাদের। একটি প্রতিবেদন অনুসারে, CBFC ছবিটিতে দুটি কাট চেয়েছে, কিন্তু আমির তা মেনে নিতে প্রস্তুত নন। আমির খান কোনও কাট ছাড়াই ছবিটি মুক্তি দিতে চাইছেন। তিনি এবং পরিচালক আরএস প্রসন্ন অনেক চিন্তাভাবনা করে ছবিটি তৈরি করেছেন। কিছু দৃশ্য এবং সংলাপ, কাটলে ছবির কাহিনী বদলে যেতে পারে বলে মনে করছেন নির্মাতারা। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, “আমির খান কাটছাঁট মেনে না নেওয়ায়, সিতারে জমিন পর-কে সেন্সর সার্টিফিকেট দেওয়া হয়নি। আমির সোমবার আবারও সিবিএফসি পরীক্ষা কমিটির সঙ্গে দেখা করে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। তিনি মনে করেন যে, সেখানেই সমস্যার সমাধান হবে। সিবিএফসি ১৬ জুন ছবিটি পাস করবে। একবার এটি সম্পন্ন হলে, ছবির অগ্রিম বুকিং উন্মুক্ত করে দেওয়া হবে। নিয়ম অনুসারে, সেন্সর সার্টিফিকেটের অভাবে সিনেমা হলগুলি টিকিট বিক্রি করতে পারে না। তবে সিবিএফসি কী কাটছাঁট চেয়েছে তা জানা যায়নি।”

নিয়ম অনুযায়ী, যে কোনও ছবির মুক্তির আগে CBFC র ছাড়পত্র দরকার হয়, ছবিতে কোনও আপত্তিকর দৃশ্য আছে কিনা, কোনও খারাপ ভাষা আছে কিনা, সবটা দেখেই ছবি মুক্তির অনুমতি দেয় সেন্সর বোর্ড। তাই CBFC এর কাছে শংসাপত্র পেলে তবেই ছবি মুক্তির পথে এগিয়ে যায়। এবার দেখা যাক, CBFC কর্মকর্তাদের সঙ্গে কথা হলে আমিরের কোনও সুরাহা পান কিনা! এদিকে সিতারে জমিন পার ২০ জুন, ২০২৫ তারিখে মুক্তি পাওয়ার কথা। ছবিটি মুক্তির আর মাত্র ছয় দিন বাকি। তাই, আশা করা যাক সমস্যাটি সমাধান হয়ে যাবে এবং ছবিটি শীঘ্রই সার্টিফিকেট পাবে। এই ছবিতে জেনেলিয়া দেশমুখও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। এটি ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত স্প্যানিশ ছবি ক্যাম্পিওনসের রিমেক।

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের