শুধু আমির নন, কিশোর কুমার থেকে সঞ্জয় দত্ত, একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন

৬১ বছর বয়সে বিয়ের পিঁড়িতে সুপারস্টার আমির খান। আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে চলেছেন তিনি। এটা তাঁর তৃতীয় বিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৬১ বছর বয়সে বিয়ের পিঁড়িতে সুপারস্টার আমির খান। আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে চলেছেন তিনি। এটা তাঁর তৃতীয় বিয়ে। বিয়ের কথা নিজেই ‘ভ্যারাইটি’ সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন তিনি। তবে আমিরের বিয়ের কথা প্রকাশ্যে আসা মাত্রই সোশ্যাল মিডিয়ায় হুলস্থুল পড়ে গিয়েছে। অনেকে এই বয়সে বিয়ে নিয়ে অভিনেতাকে কটাক্ষ করেছেন, আবার কেউ বলেছেন বয়স যতই হোক না কেন, প্রেমিকাকে সঠিক মর্যাদা দেওয়ার সাহস রেখে ছেন অভিনেতা, এটা কজন পারে! যাই হোক, গৌরীর সঙ্গে অভিনেতা দীর্ঘ ২ বছর ধরে প্রেম করছেন। গত বছর তিনি ৬০ বছরের জন্মদিনে গৌরীর সঙ্গে সম্পর্কে সিলমোহর দেন। এরপর নানা সময়ে নানা জায়গায় দুটিকে একসঙ্গে দেখা গিয়েছে। যদিও অভিনেতা আগেই জানিয়ে দিয়েছিলেন যে, বিয়ের সিদ্ধান্ত পরে নেবেন। সেইমতো ২০২৬ সালের ৫ জুলাই মুম্বইয়েই ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতে গৌরীকে বিয়ে করবেন আমির। অভিনেতা এর আগে রীনা দত্ত ও কিরণ রাওকে বিয়ে করেছিলেন। যাঁদের সঙ্গে তাঁর তিনটি সন্তান রয়েছে। তবে যাই হোক না কেন, বলিউডে শুধু আমিরই নয়, আরও একাধিক অভিনেতা-গায়ক-অভিনেত্রী রয়েছেন, যাঁরা একাধিক বার বিয়ের পিঁড়িতে বসেছেন। তালিকায় কারা রয়েছেন জেনে নিন…

সিদ্ধার্থ রায় কাপুর: অভিনেত্রী বিদ্যা বালনের স্বামী প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর। বিদ্যা তাঁর তৃতীয় স্ত্রী। সিদ্ধার্থের প্রথম বিয়ে হয়েছিল চলচ্চিত্র সম্পাদক আরতি বাজাজের সঙ্গে। এরপর তাঁর জীবনে আসেন টিভি প্রযোজক কবিতা। কিন্তু একটাও বিয়ে টেকেনি তাঁর। কিন্তু এখন বিদ্যার সঙ্গে সুখী সংসার তাঁর।

সঞ্জয় দত্ত: অভিনেতা সঞ্জয় দত্তের প্রথম বিয়ে হয়েছিল রিচা শর্মার সঙ্গে, যিনি ১৯৯৬ সালে ব্রেন টিউমারে মারা যান। এরপর সঞ্জু বাবা মডেল রিয়া পিল্লাইকে বিয়ে করেন। ২০০৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। বিবাহবিচ্ছেদের পর, সঞ্জয় ২০০৮ সালে তৃতীয়বারের মতো তিতি মান্যতাকে বিয়ে করেন। এখন তাঁদের সুখের সংসার। দুই ছেলে-মেয়ে বাবা-মা তাঁরা।

নীলিমা আজিম: অভিনেতা শাহিদ কাপুরের মা, নীলিমা আজিমের তিনটি বিয়ে করেছেন। কিন্তু তিনটি বিয়েই তাঁর ব্যর্থ হয়েছে। তাঁর প্রথম বিয়ে হয়েছিল পঙ্কজ কাপুরের সঙ্গে এবং দ্বিতীয় বিয়ে হয়েছিল রাজেশ খট্টরের সঙ্গে। দুটি বিবাহবিচ্ছেদের পর নীলিমা তৃতীয়বারের মতো রাজা আলি খানকে বিয়ে করেছিলেন। কিন্তু সেই বিয়েও ব্যর্থ হয়।

করণ সিং গ্রোভার: টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা করণ সিং গ্রোভারের তৃতীয় স্ত্রী বিপাশা বসু। এর আগে তিনি শ্রদ্ধা নিগম ও জেনিফার উইঙ্গেটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দুটি বিবাহবিচ্ছেদের পর তিনি বিপাশাকে তৃতীয় বিয়ে করেন। তাঁরাও এখন সুখে সংসার করছেন। ২০২২ সালে তাঁদের একটি কন্যাসন্তান হয়েছে। যার নাম দেবী রেখেছেন।

কবির বেদী: তবে বিয়ের ব্যাপারে কবির বেদী এক ধাপ এগিয়ে। তিনি চারবার বিয়ে করেছেন। তাঁর প্রথম বিয়ে হয়েছিল প্রতিমা বেদীর সঙ্গে। প্রতিমার মৃত্যুর পর তিনি সুজান হামফ্রিসের সঙ্গে সংসার বাঁধেন। কিন্তু এই সম্পর্কও বেশিদিন টেকেনি। এরপর তিনি নিকি বেদীর প্রেমে পড়েন। তাঁরা বিয়ে করলেও তা টেকেনি। এরপর নিজের ৭০তম জন্মদিনে কবির পারভীন দোসঞ্জের সঙ্গে তাঁর চতুর্থ বিয়ের ঘোষণা করেন। বর্তমানে পারভীন ও কবির সুখে সংসার করছেন।

কিশোর কুমার: কিংবদন্তী প্লেব্যাক গায়ক-অভিনেতা কিশোর কুমারও চারবার বিয়ে করেছিলেন। তিনি প্রথমে অভিনেত্রী রুমা গুহ ঠাকুরতাকে বিয়ে করেন। তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি মধুবালার প্রেমে পড়েন। এরপর তাঁর জীবনে আসেন যোগিতা বালি। তিনটি সম্পর্কই ভেঙে যাওয়ার পর তিনি চতুর্থবারের মতো লীনাকে বিয়ে করেন।

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

যে দ্বীপে এখন নজর গোটা বিশ্বের, কেন এত গুরুত্বপূর্ণ গ্রেট নিকোবার?

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

কেরিয়ারে খরা, ফের মুম্বইয়ের দুটি ফ্ল্যাট বেচে দিলেন অক্ষয় কুমার, কত লাভ করলেন?

দুসংবাদ নিত্যযাত্রীদের, শনি-রবিতে শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী