মুক্তির ৫ দিনেও ৫০ কোটি ছুঁতে পারল না আমিরের ‘লাল সিং চাড্ডা’

কখনও এই ছবি নিয়ে ইন্টারনেটে চূড়ান্ত বয়কট আন্দোলন শুরু করল একপক্ষ। আবার কখনও আমিরের কপালে জুটল দেশদ্রোহীর তকমা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চার বছর পর পর্দায় ফিরেও তেমন জাদু সৃষ্টি করতে পারলেন না আমির খান। অনুরাগীদের প্রত্যাশা ছিল তাঁকে ঘিরে। কিন্তু ছবি রিলিজের দিনেই মুখ থুবড়ে পড়ল ‘লাল সিং চাড্ডা’ (LAL SINGH CHADDHA)। মুক্তির দিনেই সিলভার স্ক্রিনে গুটিকয়েক লোকজন ছাড়া তেমন কেউ এই ছবি দেখতে ভিড় জমাল না। প্রায় চার বছরের প্রস্তুতির পর ১১ অগাস্ট মুক্তি পেয়েছে আমিরের ‘লাল সিং চাড্ডা’। মুক্তির আগে থেকেই এই ছবি ঘিরে একাধিক বির্তক ডানা মেললেও, আশা করা গিয়েছিল যে, হিট হবেই এই ছবি। কিন্তু আদতে তা হল না। কখনও এই ছবি নিয়ে ইন্টারনেটে চূড়ান্ত বয়কট আন্দোলন শুরু করল একপক্ষ। আবার কখনও আমিরের কপালে জুটল দেশদ্রোহীর তকমা। সবটাই যে এই ছবির ওপর প্রভাব ফেলেছে, তা জানতে বাকি নেই কারুরই। বেজায় ক্ষতির মুখে পড়েছে, এই সিনেমার ডিসট্রিবিউটররাও। শোনা যাচ্ছে, তাঁরা ছবির নির্মাতা ভায়াকম ১৮-র কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। আর সেইমতো তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও চিন্তা করছেন আমির।

এই প্রসঙ্গে ভায়াকম ১৮-র সিইও অজিত আন্ধ্রে জানিয়েছেন, কোনও বাইরের নয়, ভায়াকম নিজেই তাঁদের ডিস্ট্রিবিউশনের সঙ্গে কাজে করেছে। তবে প্রাথমিকভাবে কোনও আর্থিক ক্ষতি হয়নি। সিনেমা দেশে-বিদেশে সর্বত্র চলছে। এইসব ভিত্তিহীন খবরের কোনও মানেই হয় না।’ কিন্তু মুক্তির দিন এই ছবির কালেকশন মাত্র ১২ কোটিতে ঠেকেছে। উইকেন্ডে হয়তো ঘুরে দাঁড়াবে, সেটাই আশা করা যাচ্ছিল। কিন্তু একাধিক বির্তকে জর্জরিত লাল সিং চাড্ডার বক্সঅফিস কালেকশন উইকেন্ড শেষেও একই অবস্থায় দাঁড়িয়ে। রবিবার ১৪ অগাস্ট এই ছবির কালেকশন ছিল, মাত্র ১০ কোটি টাকা। সুতরাং গত চারদিনে ছবির কালেকশন হয়ে দাঁড়িয়েছে মাত্র ৩৭ কোটি। সপ্তাহের শেষে ৫০কোটিও ছুঁতে পারল না, লাল সিং চাড্ডা।

এতদিন বলিউডের ট্রেন্ড ছিল আমির খান, শাহরুখ খান, সলমান খানের সিনেমা মানেই ১০০ কোটির অঙ্ক। কিন্তু, ছবির ওপেনিং ডে-তে আমিরের ছবির এই হাল, তাঁর নামের পাশে একটা কালো দাগ হয়ে রইল।

‘অন্নপূর্ণা থেকে বিজেপি মহিলাকর্মীদের নাম ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে’, বিস্ফোরক রাজীব ভৌমিক

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

প্রেমিকাকে নিয়ে মোমো খেতে গিয়েই বিপত্তি, ধরা পড়তেই স্ত্রীকে বনেটে বসিয়ে ছুটল স্বামী

অবিভক্ত বাংলার ঐতিহ্য বুকে নিয়ে সাড়ে ৩৫০ বছর, বসিরহাটের ঘোষবাড়ির পুজোয় আজও বনেদিয়ানা অটুট

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকাকে হেনস্থার অভিযোগ, পিংলায় গ্রেফতার প্রৌঢ়

এক মাস পার, নেপালে গিয়ে নিখোঁজ শিক্ষিকার বাড়ি ফেরার অপেক্ষায় ছেলেরা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক