মুক্তি পেল ‘আয় খুকু আয়’ ছবির টিজার, চোখ ভিজল দর্শকদের

মুক্তি পেল 'আয় খুকু আয়' ছবির টিজার। ছবির টিজার দেখে রীতিমত চোখ ভিজল দর্শকদের। নতুন বছরে দর্শকদের এক দারুণ উপহার দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুক্তি পেল ‘আয় খুকু আয়’ ছবির টিজার। ছবির টিজার দেখে রীতিমত চোখ ভিজল দর্শকদের।  একজন বাবা তাঁর সন্তানকে ভালো রাখার জন্য ঠিক কী কী করতে পারেন তা পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক। এর আগে যখন এই ছবির পোস্টার বা ফার্স্ট লুক দেখেছেন তখনই মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শক। বলা যায় নতুন বছরে দর্শকদের এক দারুণ উপহার দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

জিতের প্রযোজনায় শৌভিক কুণ্ডুর পরিচালনায় ছবি আয় খুকু আয়’। বাবা ও মেয়ের জীবনের সরল সমীকরণের গল্প বুনবে এই ছবির গল্প। সেই ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়কে। টিজারের শুরুতে দেখা যাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়ি উৎসবের অন্দরমহলে তাঁর অভিনীত বিভিন্ন ছবির ফটো। শোনা যাচ্ছে এক শিশুকে জিজ্ঞেস করতে ”আচ্ছা বুম্বা আঙ্কেল তুমি কটা ছবিতে অভিনয় করেছো?” প্রত্যুত্তরে প্রসেনজিৎ বলছেন তাঁর কাছে সেই প্রশ্নের উত্তর নেই। কিন্তু এমন কিছু চরিত্র থেকে যায় যা ভোলা যায় না।

ঠিক তারপরেই দেখা যাচ্ছে এক প্রত্যন্ত এলাকার মানুষ নির্মলকে। নির্মল মণ্ডল, মেয়ে বুড়িকে নিয়েই তাঁর ভালো থাকা। সেই নির্মলকে দেখা যাচ্ছে হঠাৎ করেই রূপটান নিতে। তাঁকে বলতে শোনা যাচ্ছে তাঁকে নাকি লোকে ‘টেকো প্রসেন’ বলে ডাকেন। ছাপোষা নিম্নবিত্ত বাবা রূপসজ্জায় ব্যাস্ত। তাঁর চোখ ভরা জল। ধারণা করা যাচ্ছে কোনও অভিনেতার চরিত্রেই হয়তো দেখা যাবে তাঁকে। অভাব আর সমাজের কোনঠাসা করা বিষয় নিয়ে সে বিপর্যস্ত। যার জীবনের মূল উদ্দেশ্য মেয়ে বুড়িকে ভালো রাখা। কারণ এই গল্পটা এক বাবার আর মেয়ের অর্থাৎ নির্মল ও বুড়ির। ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে রফিয়াত রশিদ মিথিলা। কলকাতা ও বোলপুরে হয়েছে ছবির শুটিং। আগামী ২৭ মে মুক্তি পাবে বড়পর্দায় ছবিটি।  

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের