Loading live market data...
Loading active stocks...
Connecting...

ফোন-সোশ্যাল মিডিয়া থেকে দূরে রেখে আরাধ্যাকে বড় করছেন ঐশ্বর্যই, জানালেন অভিষেক

একটা বড় ফিল্ম পরিবারে জন্ম নেওয়া সত্ত্বেও আরাধ্যা খুবই সরল মনের। তবে তাঁর মধ্যে সংস্কারবোধ এবং মূল্যবোধ জাগিয়ে তোলার মূল কৃতিত্ব ঐশ্বর্যের। আমাকে বাইরে গিয়ে ছবির কাজ করতে হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর জুড়েই চলছে বলিউডের পাওয়ারফুল দম্পতি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন। কিন্তু কান ফিল্ম ফেস্টিভ্যালে সাদা বেনারসি, মাথাভর্তি লালা টকটকে সিঁদুরে সেজে সকলকে চমকে দিয়েছিলেন ঐশ্বর্য রাই। হয়তো এইভাবেই গুঞ্জনের অবসান ঘটালেন অভিনেত্রী। আসলে বহুদিন ধরেই একসঙ্গে দেখা যাচ্ছে না অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনকে। মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়েই বরাবর যাতায়াত করেন ঐশ্বর্য। ওদিকে অভিষেককেও স্ত্রীর সঙ্গে খুব একটা একই দেখা যায়না। এর মধ্যে আবার অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেকের পরকীয়া সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছিল। অবশ্য সবটাই ভুয়ো।কোনরকম বিচ্ছেদ হচ্ছে না তারকা যুগলের। তাঁরা সুখেই রয়েছেন। তবে ঐশ্বর্য রাই-অভিষেকের মেয়ে আরাধ্যা বচ্চন মায়ের সংস্কারেই মানুষ হচ্ছেন।

অন্যান্য তারকা সন্তানদের তুলনায় তাঁর আদব-কায়দা, হাঁটা চলা, পোশাক-পরিচ্ছদ সবটাই আলাদা। মায়ের পরম সংস্কারে মানুষ হচ্ছেন তিনি। বিষয়টি তাঁর বাবা অভিষেক বচ্চনও বিশ্বাস করেন এবং তিনি মেয়ের মুল্যবোধ দেখে গর্বিত। মায়ের সঙ্গে যে ইভেন্টেই যান না কেন, বড়দের দেখলেই পায়ে হাত দিয়ে প্রণাম করেন, গুরুজনদের আশীর্বাদ নেন। বর্তমানে কালিধর লাপাতা’ ছবির নিয়ে খবরে রয়েছেন অভিষেক বচ্চন। ছবিটি সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে। যা ভক্তদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে। সম্প্রতি এই ছবির প্রচারে গিয়েই নিজের ব্যক্তিগত জীবনের একাধিক অজানা তথ্য ভক্তদের মাঝে তুলে ধরেছিলেন অভিষেক বচ্চন। সেখানে ঐশ্বর্যের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ এবং মেয়ে আরাধ্যার মুল্যবোধের বিষয়েও কথা বলেছেন তিনি।

ওই পডকাস্ট শোতে মেয়ে আরাধ্যাকে নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, ‘একটা বড় ফিল্ম পরিবারে জন্ম নেওয়া সত্ত্বেও আরাধ্যা খুবই সরল মনের। তবে তাঁর মধ্যে সংস্কারবোধ এবং মূল্যবোধ জাগিয়ে তোলার মূল কৃতিত্ব ঐশ্বর্যের। আমাকে বাইরে গিয়ে ছবির কাজ করতে হয়। কিন্তু ঐশ্বর্য বাড়িতে থেকেই মেয়েকে সর্বদা সঙ্গ দেন। সে খুবই অসাধারণ এবং নিঃস্বার্থ। যদিও মায়েরা সর্বদা এমনই হন। তাঁরা তাদের সন্তানকে যেকোনও কিছুর উপরে রাখতে চান। সেই কারণেই আমাদের জীবনের সবথেকে বিশ্বস্ত ব্যক্তি হলেন আমাদের মা।’ অভিষেক আরও বলেন, ‘আরাধ্যার বয়স ১৩ বছর। কিন্তু তাঁর কাছে এখনও কোনও ফোন নেই। সে সোশ্যাল মিডিয়া থেকেও অনেক দূরে থাকে। সে একজন অসাধারণ মূল্যবোধে বেড়ে উঠছে। আরাধ্যাকে পেয়ে আমরা ধন্য। সে আমাদের পরিবারের জন্যে আনন্দের ও গর্বের।’

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার