চুপি চুপি বিয়ে সেরে ফেলেছেন অম্বরীশ, তাও এক বছর আগে, পাত্রী কে জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি টলিপাড়ার ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ হিসেবেই পরিচিত, হ্যাঁ সেটাই জানতেন সকলে। কিন্তু এবার মনে হয় ব্যাচেলর তালিকা থেকে নাম বাদ গেল তাঁর। তিনি আর কেউ নন, টলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। পর্দায় মূলত কৌতুক চরিত্রে অভিনয়ের জন্যেই পরিচিত তিনি। বাস্তবেও অভিনেতা হাসিখুশি স্বভাবের। ভক্তরা তাঁর অভিনয় দেখতে ভালবাসেন। ছোটপর্দা-বড়পর্দা উভয় পর্দাতেই তিনি সাবলীল। এতদিন শোনা যেত, বাস্তব জীবনে তিনি একা। বিয়ে-টিয়ে করেননি। এখন শোনা যাচ্ছে সেসব নাকি ডাহা মিথ্যে! অভিনেতার নাকি আজ থেকে ঠিক এক বছর আগে বিয়ে হয়ে গিয়েছে। পাত্রী বিমান সেবিকা। বিষয়টি শুক্রবার (১৯ জুন) ফাঁস করলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তাহলে কি তিনিই অভিনেতার এই গোপন বিয়ের ঘটক? কিন্তু এত বড় খবরটা স্রেফ চেপে গেলেন অভিনেতা অম্বরীশ? খবরটি ছড়াতেই সোশ্যাল মিডিয়ায় হৈচৈ পড়ে গিয়েছে। 

আজ, শুক্রবার, অম্বরীশের বিয়ের একটি ছবি শেয়ার করে কৌশিক গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘এক বছর আগে, ঠিক আজকের দিনে, সামান্য কিছু পরিচিতের উদ্যোগে, চুপচাপ ভবানীপুরের একটি বাড়িতে এই বিয়েটা হয়েছিল। এর মূল হোতা যে আমি সেটা মেনে নিতে হচ্ছেই। পাত্র তো সবার প্রিয় ও পরিচিত, পাত্রী বিমান সেবিকা। ওদের পারিবারিক কিছু সমস্যা এসে যায় তাই এতদিন আপনাদের খবরটা জানানো হয়নি। এবার সেই বিয়ের ভিডিও ওদের সম্মতি নিয়েই আমরা প্রকাশ করব আগামী ১০ই জুলাই। দম্পতিকে আশীর্বাদ করবেন।’ এই পোস্টটি ভাইরাল হতেই চক্ষু চড়কগাছ অম্বরীশের ভক্তদের। তবে কারও কারও খটকাও লেগেছে।

‘খোকাবাবু’ ইমেজের অম্বরীশ ভট্টাচার্যের মতো একজন আড্ডাবাজ মানুষ, এমন চুপিসাড়ে বিয়ে করে নিলেন, কাউকে জানালেন না? তবে অবাক হওয়ার কিছু নেই! কৌশিক গঙ্গোপাধ্যায়ের ফেসবুক পোস্টের শেষ লাইনেই লুকিয়ে রয়েছে রহস্য। আসলে ১০ জুলাই কোনও বিয়ের ক্যাসেট নয়, বরং মুক্তি পেতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’-র ট্রেলার বা ঝলক! যেটি ২০২৩ সালের তাঁর ব্লকবাস্টার ছবি ‘অর্ধাঙ্গিনী’-র সিক্যুয়েল। যেখানে অভিনয় করেছিলেন, কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং জয়া আহসান। আর ছবিতে ‘সুকান্ত চট্টোপাধ্যায়’ ওরফে ‘ছোটো’-র চরিত্রে দেখা গিয়েছিল অম্বরীশকে। সেই চরিত্রেই আবার ফিরছেন অম্বরীশ, তাই ছবির ঝলক প্রকাশের আগে অম্বরীশের বিয়ের খবর দিয়ে দর্শকদের চমকে দিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

বিছানায় স্ত্রীয়ের রক্তাক্ত দেহ, ফ্যানের সঙ্গে ঝুলছে স্বামী! ঘরে ঢুকতেই চক্ষুচড়কগাছ পুলিশের

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান