লোকনাথের চরিত্রে অভিনয় করেছি, কিন্তু তাঁকে ভাঙিয়ে কখনও খাইনি: ভাস্বর

এরপর থেকেই তিনি লোকনাথ বাবার জন্মদিন, তিরোধান দিবস পালন করতে শুরু করেন। এই দুটো দিন নিরামিষ খান। এরপর যে দিন ধারাবাহিক শেষ হল সে দিন চাকলা ধাম থেকে অভিনেতা কে ফোন করে বলা হয়েছিল। এখনও ব্রহ্মচারীর বিশেষ দিনে তাঁকে ডাকা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। আজকের দিনেই পৃথিবী ত্যাগ করেছিলেন তিনি। তাই অনেক জায়গাতেই আজ লোকনাথ বাবা তিরোধান দিবসকে কেন্দ্র করে নানা রকম অনুষ্ঠান হচ্ছে। এছাড়া লোকনাথ ব্রহ্মচারীকে জীবনী নিয়ে একাধিক ধারাবাহিকও হয়েছে। এবং তা ভাল জনপ্রিয়তাও পেয়েছিল। একবার লোকনাথ ব্রহ্মচারীর জীবনী নিয়ে তৈরি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ভাস্বর চট্টোপাধ্যায়। কিন্তু এই চরিত্রে অভিনয়ের জন্যে খুবই ভয়ে ভয়ে ছিলেন ভাস্বর চট্টোপাধ্যায়। কারণ মহা পুরুষের জীবন সম্পর্কে তিনি সবিস্তারে জানতেন না। তাই তাঁর মনে দ্বন্দ্ব ছিল যে, আদৌ তিনি এই চরিত্রে অভিনয় করতে পারবেন কিনা, লোকনাথের ভূমিকায় তাঁকে দর্শক গ্রহণ করবেন কিনা! কারণ চেহারার দিক দিয়েও লোকনাথ ব্রহ্মচারীর সঙ্গে তাঁর কোনও মিল নেই। কিন্তু অভিনেতার ধারণাই শেষমেশ ঠিক ছিল। মাত্র তিনদিন সম্প্রচারিত হয়েই বন্ধ হয়ে গিয়েছিল সিরিয়াল।

সম্প্রতি লোকনাথের চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সেই সময়ে লোকজনের কটাক্ষ যেমন ছিল, তেমনি অনেকের কাছ থেকে সুনামও অর্জন করেছিলেন! প্রত্যেক দিন দুরুদুরু বুকে স্টুডিওতে পা রাখতেন তিনি। নিজেকে যেন লোকনাথ বাবার কাছে সঁপে দিয়েছিলেন। চলচ্চিত্র সম্প্রচারের চার দিন পরেই বাংলাদেশের বারডি গ্রাম থেকে তাঁকে ফোন করেছিলেন একজন। এবং লোকনাথ ব্রহ্মচারী চরিত্রে তাঁর অভিনয়ের প্রশংসা করেছিলেন তিনি। এরপর মনে হয়েছিল যাক লোকনাথ বাবার গ্রাম থেকে প্রশংসা পেয়েছেন মানে তিনি ঠিকঠাক অভিনয় করছেন। লোকনাথের চরিত্রে অভিনয় করতে করতে তাঁর উপর আলাদা বিশ্বাস জন্মে গিয়েছিল ভাস্বরের। বাড়িতে লোকনাথের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। এরপর থেকেই তিনি লোকনাথ বাবার জন্মদিন, তিরোধান দিবস পালন করতে শুরু করেন। এরপর ধারাবাহিকের শেষদিন চাকলা ধাম থেকেও অভিনেতাকে ফোন করে তাঁর প্রশংসা করা হয়েছিল। এখনও ব্রহ্মচারীর বিশেষ দিনে তাঁকে ডাকা হয়। সবটাই সিরিয়ালের এবং লোকনাথ বাবার আশীর্বাদে। তা সত্ত্বেও অনেকের ধারণা ছিল, তিনি লোকনাথ বাবাকে ভাঙিয়ে খাচ্ছেন। না এত বড় আস্পর্ধা তাঁর কখনই হয়নি। সমাজমাধ্যমেও অনেক কটূ কথা শুনতে হয়েছিল অভিনেতাকে। তাঁকে বলা হয়েছিল যে, ‘লোকনাথের চরিত্রে ভাস্বরকে একেবারেই মানায়নি।’ তবে এতে তিনি একেবারেই ভেঙে পড়েননি।

অভিনেতা আরও বলেন, সেই সময়ে “রণে-বনে-জলে-জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব, মহাপুরুষের এই বাণী মেনে চলতেন তিনি। তার প্রমাণও পেয়েছিলেন তিনি। একবার হাড়কাঁপানো ঠান্ডায় খালি গায়ে জলে ভিজে টানা পাঁচদিন শুটিং করতে হয়েছিল তাঁকে। তখন ভেবেছিলেন বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়বেন। কিন্ত জ্বর আসা দূরের কথা, একটা হাঁচি, সর্দি কাশি পর্যন্ত হয়নি। অর্থাৎ তিনি এখনও মনে করেন লোকনাথ বাবা তাঁর সঙ্গে এখনও আছেন।

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?