মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আরশোলাদের বিক্ষোভে অংশ নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন বলিউড নায়ক ইমরান খান। শনিবার (১০ অক্টোবর) বিকেলে মুম্বইয়ের অগস্ট ক্রান্তি ময়দান থেকে তাঁকে আটক করেছে পুলিশ। শুধু ইমরান খানকেই নয়, প্রায় ৪০০ বিক্ষোভকারীকে এখনও পর্যন্ত আটক করা হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Gallinews India (@gallinews_com)

ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় জালিয়াতিতে অভিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন চালাচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। এদিন রাজধানী দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি নিয়েছিলেন অভিজি‍ৎ দীপকেরা। যদিও আন্দোলনের আগেই দিল্লি পুলিশ আটক করে ককরোচ জনতা পার্টির শীর্ষ নেতাদের। এর পরেই ভিডিয়ো বার্তায় গোটা দেশ জুড়ে আন্দোলনের ডাক দেন আরশোলাদের প্রধান অভিজি‍ৎ দীপকে।

সেই ডাকে সাড়া দিয়ে দক্ষিণ মুম্বইয়ের অগস্ট ক্রান্তি ময়দানে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। দুপুরেই আটক করা হয় মহাত্মা গান্ধির প্রপৌত্র সমাজকর্মী তুষার গান্ধিকে। আটক হওয়ার সময়েই তিনি অনুরাগীদের উদ্দেশ্যে বলেন, ‘আন্দোলন যেন চালিয়ে যাওয়া হয়।’ সেই ডাকে সাড়া দিয়ে দুপুরের পর মুম্বইয়ের বিভিন্ন জায়গা অসংখ্য সাধারণ মানুষ বিশেষ করে তরুণ ও যুবরা জড়ো হতে থাকেন অগস্ট ক্রান্তি ময়দানের আশেপাশে। কোনও ঝুঁকি না নিয়ে একের পর এক বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। তার মধ্যে রয়েছেন বলিউড নায়ক ইমরান খান-ও। পুলিশের ভ্যানের ভিতর থেকেই সমাজমাধ্যম ইনস্টাগ্রামে এক বিশেষ নিজস্বী পোস্ট করেছেন বলি অভিনেতা। তাতে তিনি লিখেছেন, ‘মনে হচ্ছে আমি একটা ড্রাইভে যাচ্ছি।’

 

View this post on Instagram

 

A post shared by Imran Khan (@imrankhan)

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

নবরাত্রিতে ঘট স্থাপনের পর ৩ ভুল করবেন না, পরিবারে ঘনিয়ে আসতে পারে চরম বিপদ

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়