শুটিং সেটে গুরুতর অসুস্থ, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল জিতু কমলকে

Share:

নিজস্ব প্রতিনিধি: ধান্যকুড়িয়ায় ‘এরাও মানুষ’ শুটিং এর সেটে আচমকা অসুস্থ হয়ে পড়লেন টলিউড অভিনেতা জিতু কমল। বুকে ব্যথা অনুভব করেন তিনি। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে ভর্তি করা হয়।জানা গিয়েছে ছবির শুটিং হচ্ছিল উত্তর চব্বিশ পরগনা জেলার ধান্যকুড়িয়ায়(Dhanyakuria)। শুটিংয়ের সেটে হঠাৎ বুকে চাপ অনুভব করেন অভিনেতা। কাঁপুনি দিয়ে জ্বর আসে তার। তৎক্ষণাৎ শুটিং বন্ধ করে অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুটিং সেটে বেশ কিছুটা অজ্ঞান হয়ে গিয়েছিলেন জিতু। তবে ঠিক কি কারণে এই ঘটনা বোঝাই যাচ্ছে না।

ওই অভিনেতাকে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল থেকেই শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন জিতু(Jitu)। এই ছবির শুটিং সেটে সহ অভিনেত্রী ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই দুই জুটির এর আগে ছবি হিট হয়েছিল ‘বাবুসোনা’। ছবির পাশাপাশি ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ এই শুটিং নিয়েও সম্প্রতি ব্যস্ত রয়েছেন জিতু। ওই ধারাবাহিকটি ২০০ পর্ব পার করেছে।

ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় ‘গৃহপ্রবেশ’ ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে জিতুকে। অভিনয়ের জন্য ইতিমধ্যে তিনি বেশ প্রশংসা পেয়েছেন। জিতু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন তার অনুগামীরা। তিনি ডেঙ্গুতে আক্রান্ত না হৃদরোগে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে অনুগামীদের মধ্যে।জিতুকে হাসপাতালে ভর্তি করার পরেই চিকিৎসকরা তার পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। রক্ত পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে ল্যাবে।ল্যাব থেকে রিপোর্ট আসার পর চিকিৎসকরা নিশ্চিত হবেন জিতুর জ্বরের কারণ কি। অভিনেতার ইসিজি করা হচ্ছে।

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক