‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে কাঞ্চনের এন্ট্রি, কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে?

রাজনীতি থেকে মুখ ঘুরিয়ে দীর্ঘদিন পরে ছোটপর্দায় ফিরছেন অভিনেতা কাঞ্চন মল্লিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতি থেকে মুখ ঘুরিয়ে দীর্ঘদিন পরে ছোটপর্দায় ফিরছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। যদিও স্টার জলসার ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে অল্প কিছুদিনের জন্যে তাঁকে দেখতে পেয়েছিলেন অনুরাগীরা। কিন্তু তারপর অনেকদিন কেটে গিয়েছে। একের পর এক ছবিতে সাইন করেছেন তিনি। টলিউডের কৌতুক অভিনেতা হিসেবে শীর্ষে নাম রয়েছে কাঞ্চনের। তাই তাঁর কোনও ধারাবাহিকে এন্ট্রি মানেই কাহিনীতে টুইস্ট আসবে, তা বলাই বাহুল্য! কিন্তু এবার পুরোপুরি অন্যরকম চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। ‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে দেখা যাবে তাঁকে।

অল্প কয়েকদিনেই সব্যসাচী-মানালির ধারাবাহিকটি বেশ জনপ্রিয়তা অর্জন করছে। দর্শকদের বাড়তি পাওনা শুভাশিস মুখোপাধ্যায় এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের মজার অভিনয়। তাঁরাও টলিউডে কৌতুক অভিনেতা হিসেবে পরিচিত। রাত ১০ টা সম্প্রচারিত এই ধারাবাহিকটির দর্শক এখন আট থেকে আশি সকলেই। যাই হোক, এবার ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। একদিকে শুভাশিস-পরাণ, অন্যদিকে কাঞ্চন, একেবারে কাহিনী জমে ক্ষীর। তবে বহুদিন পরে কেন ছোটপর্দায় ফিরছেন তিনি? এই বিষয়ে শুভাশিস ও পরাণের তুলনা টেনে অভিনেতা বলেছেন, যদি শুভাশিস দা, পরানজেঠু এখনও ধারাবাহিকে কাজ করতে পারেন, তাহলে তিনি কেন করবেন না?

এও বললেন, ধারাবাহিকের প্রতি এখনও তাঁর একঘেয়েমি তৈরি হয়নি। মাঝে অন্য কাজের জন্য ছোটপর্দা থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন। তবে এখন তিনি ফ্রি, সব বিরতি কাটিয়ে ফিরছেন ধারাবাহিকে। এই ধারাবাহিকে অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যের সঙ্গে জুটিতে দেখা যাবে কাঞ্চনকে। আসলে অভিনেতার চরিত্র ঠিক নেতিবাচক নয়, মজাও থাকবে। যা সচরাচর ছোটপর্দায় দেখা যায় না। এই ধারাবাহিকে অভিনয় করার মূল আকর্ষণ এটাই। এছাড়া ছোটপর্দায় কাজ করলে আর্থিক স্বচ্ছলতাও আসবে তাঁর। সব মিলিয়ে একাধিকত কারণে তিনি ধারাবাহিকে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে বড় পর্দাতেও কাজ করছেন তিনি। ‘দেশু ৭’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা দেখা যাবে কাঞ্চনকে।

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা

‘ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিন’, পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে দাবি দক্ষিণী নায়িকা জ্যোতিকা জ্যোতির

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কলকাতায় আসতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, যুবভারতীতে সাম্বা ম্যাজিক?

আন্দোলনের নামে তাণ্ডব কলকাতায়, সাংবাদিক হেনস্তার প্রতিবাদে পথে নামছেন বিধায়করা

ধর্মতলা ছাত্র বিক্ষোভে পুলিশের কড়া পদক্ষেপ, হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের