মালায়লির পর বাঙালি মতে বিয়ে সারলেন মৌনি রায়, ভাইরাল হল সেই ছবি

পান পাতায় মুখ ঢেকে সলজ্জ দৃষ্টিতে সাতপাক। হাতে ছিল সনাতনী বাঙালি বিয়ের চিহ্ন শাঁখা ও পলা। শুভদৃষ্টি থেকে খই পোড়া, সিঁদুরদান সব আচার মেনে হল মৌনী-সুরজ-র বাঙালি মতে বিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মালায়লম মতে বিয়ে সারার পর বৃহস্পতিবার সন্ধ্যায় বাঙালি মতে বিয়ে সারলেন অভিনেত্রী মৌনি রায়। শুক্রবার বাঙালি মতে বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মৌনি নিজেই। এদিন সন্ধ্যায় বাঙালি মতে বিয়ে করার সময় মৌনির পরনে ছিল লাল রঙের লেহেঙ্গা ও স্বামী সুরজ নাম্বিয়ার পরনে ছিল অফ হোয়াইট রঙের শেরওয়ানি। 

বৃহস্পতিবার সকালে মালায়লি মতে বিয়ে সারার পর সেই ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। সেই ছবিতে ক্যাপশনে মৌনি লিখেছেন- ‘শেষ পর্যন্ত আমি তাঁকে খুঁজে পেয়েছি। হাতে হাত রেখে পরিবার ও বন্ধুদের আশীর্বাদ নিয়ে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। আপনাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদ কাম্য’। পান পাতায় মুখ ঢেকে সলজ্জ দৃষ্টিতে সাতপাক ঘুরলেন মৌনি। আর তাঁকে পিঁড়িতে করে সাতপাক ঘোরালেন পরিবারের সকলে। হাতে ছিল সনাতনী বাঙালি বিয়ের আচারের অন্যতম চিহ্ন শাঁখা ও পলা। শুভদৃষ্টি থেকে খই পোড়া, সিঁদুরদান সব আচার মেনে হল মৌনি-সুরজ-র বাঙালি মতে বিয়ে। 

চলতি সপ্তাহে বঙ্গকন্যার বিয়ের উদ্দেশ্যে গোয়ায় উড়ে গিয়েছিল তাঁর পরিবার।  কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিয়ে শুরু হয়েছিল মৌনীর বিয়ের তোরজোড়। গোয়ায় ডেস্টিনেশন ওয়েডিং সারেন মৌনি। যা ইতিমধ্যেই চর্চায়। 

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ