দেশীয় শিক্ষাব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে নয়া উদ্যোগ অভিনেতা রণবীর সিংয়ের

রণবীর সিংকে হেমকুন্ট ফাউন্ডেশন পরিবারের সঙ্গে যোগ করাতে পেরে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। শিক্ষার প্রতি তাঁর আবেগ ও প্রতিশ্রুতি প্রশংসনীয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিনিয়ত ভক্তদের অবাক করে চলেছেন অভিনেতা রনবীর সিং। কখনও ন্যুড অবতারে ছবি পোস্ট করে ট্রেন্ডিং বনছেন। আবার কখনো নানা রকম চমক দেখিয়ে লাইমলাইটে উঠে আসছেন অভিনেতা। আজও তিনি তাঁর একটি নতুন উদ্যোগের জন্য লাইমলাইট দখল করলেন। দেশের বৃহত্তম এডুকেশন ফাউন্ডেশন হেমকুন্ট ফাউন্ডেশন (Hemkunt Foundation), আজ তাঁদের ব্র্যান্ড আম্বাসাডার হিসেবে ঘোষণা করলেন বলিউড সুপারস্টার তথা যুব আইকন, রণবীর সিংয়ের নাম। হেমকুন্ট ফাউন্ডেশন দেশের শিক্ষাব্যবস্থা, দক্ষতা উন্নয়ন, জীবিকার অ্যাক্সেস এবং স্বাস্থ্যসেবা সহায়ক একাধিক সামাজিক উন্নতির কাজ করে চলেছেন অবিরত। মহামারী চলাকালীন, প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণের একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই সংস্থা।

আর রনবীর যুব সমাজের একজন অনুপ্রেরণা, তাই এই অ্যাসোসিয়েশনের ব্র্যান্ড আম্বাসাডার হওয়ার যোগ্যতা তিনিই রাখেন। রণবীর এবার থেকে এইচএফ গুরুকুলের টেকসই উন্নয়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবেন। ফাউন্ডেশনে যোগদান প্রসঙ্গে রণবীর সিং বলেছেন, “শিক্ষাই প্রজন্মের দারিদ্র্য এবং বেকারত্ব দূর করার একমাত্র সমাধান। তবে এটাই হতাশাজনক যে জনসংখ্যার একটি বড় অংশ এটিতে যোগদান দিতে পারছেন না, আমি শিক্ষা ব্যবস্থা উন্নত করার জন্যে, যতটি সম্ভব সাহায্য করার জন্য প্রস্তুত। তাই, সকলের জন্য শিক্ষা এবং কর্মসংস্থানের সমান সুযোগ প্রদানের জন্য হেমকুন্ট ফাউন্ডেশন এবং হরতীরথ সিং-এর সঙ্গে হাত মেলাতে পেরে আমি আনন্দিত। আমি আশা করি, এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারব।”

অন্যদিকে হেমকুন্ট ফাউন্ডেশনের ডিরেক্টর হরতীরথ সিং বলেছেন, “রণবীর সিংকে হেমকুন্ট ফাউন্ডেশন পরিবারের সঙ্গে যোগ করাতে পেরে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। শিক্ষার প্রতি তাঁর আবেগ ও প্রতিশ্রুতি প্রশংসনীয়। আমি নিশ্চিত যে আমরা একসঙ্গে সমাজে একটি বাস্তব প্রভাব তৈরি করতে সক্ষম হব।” হেমকুন্ট ফাউন্ডেশন এই পর্যন্ত শিক্ষার মাধ্যমে ৫০ হাজারেরও বেশি মানুষের জীবনকে প্রভাবিত করেছেন। হেমকুন্ট ফাউন্ডেশন মধ্যপ্রদেশের খান্ডওয়াতে ২৫ একর জুড়ে বিস্তৃত, এটি প্রতি বছর 1000 ছাত্রকে দক্ষ প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে। এই ফাউন্ডেশনের উদ্দেশ্য হল, শিল্প/চাকরি-নির্দিষ্ট প্রশিক্ষণ মডিউল পরিচালনা করে শিক্ষার্থীদের শিল্প-প্রস্তুত হতে প্রশিক্ষণ দেওয়া।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত